তানোরে গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির মহা সমাবেশ

প্রকাশিত: ৩:২৭ অপরাহ্ণ , ২৩ আগস্ট ২০২৫, শনিবার , পোষ্ট করা হয়েছে 10 months আগে
ছবি- সময়ের আবর্তন।

বকুল হোসেন রাজশাহী (তানোর): রাজশাহীর তানোরে উপজেলা ও পৌরসভা  বিএনপি  অংগ ও সহযোগী সংগঠনের আয়োজনে জুলাই আগস্টের ঐতিহাসিক গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিশাল  সমাবেশের আয়োজন  করা হয়েছে।

২৩ আগষ্ট শনিবার বিকালে তানোর গোল্লা পাড়া বাজার ফুটবল মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন, রাজশাহী ১ তানোর গোদাগাড়ী আসনে বিএনপির দলীয় ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী সাবেক প্রধান মন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন  বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মেজর জেনারেল (অবঃ) শরিফ উদ্দিন।

তানোর উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও চান্দুড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  তানোর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী মাষ্টার, বাধাইড় ইউপির সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান হেনা, মুন্ডমালা পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক ফিরোজ কবির, কামারগাঁ ইউপি বিএনপির সাধারণ সম্পাদক ডাইমন্ড।

ড্যাব রাজশাহী জেলা সদস্য ডাক্তার মিজানুর রহমান মিজান।তানোর উপজেলা যুবদল আহবায়ক গোলাম মুর্তুজা, সদস্য সচিব শরিফ উদ্দিন মুন্সী, যুবদল নেতা মোস্তাফিজুর রহমান রিমন, তানোর উপজেলা ছাত্রদল সাবেক সভাপতি আব্দুল মালেকের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন তানোর পৌর কৃষকদল সাবেক আহবায়ক আব্দুর রশীদ, তানোর উপজেলা ছাত্রদল সদস্য সচিব মোতালেব হোসেন,তানোর পৌর কৃষক দলের সাবক আহবায়ক আনোয়ারুল ইসলাম মাষ্টার,  তানোর পৌর কৃষকদলের সাবেক সদস্য সচিব  আফজাল হোসেন, আরশাদ আলী প্রমুখ।

উক্ত সমাবেশে তানোর উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌর সভা বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। সভা শেষে তানোর গোল্লা পাড়া বাজারে নবনির্মিত বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের দলীয় অফিস কার্যালয়ের উদ্বোধন করেন মেজর জেনারেল শরিফ উদ্দিন।

মন্তব্য লিখুন