
মোঃ রাকিবুজ্জামান দশমিনা (পটুয়াখালী): পটুয়াখালীর দশমিনা থানার পুলিশের অভিযানে ইয়াবাসহ মোঃ কবির হোসেন (৪৬) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে উপজেলার বাঁশবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
থানা সূত্রে জানা যায়, দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলীম নির্দেশনায় এসআই (নিঃ) মোঃ মাসুম বিল্লাহ এবং এসআই (নিঃ) গোবিন্দ চন্দ্র সরকারের নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বাঁশবাড়িয়া এলাকায় অভিযান চালায়।
অভিযানে ধৃত আসামির বসত ঘরের সামনে চৌকির ওপর অবস্থানরত অবস্থায় কবির হোসেনকে গ্রেফতার করা হয়। পরে তার পরিধেয় লুঙ্গির ভেতর থেকে একটি নীল পলি জিপার ব্যাগে রাখা মোট ২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ঘটনাস্থলে উপস্থিত ছিলেন স্থানীয় চৌকিদার ও বাসিন্দা মোঃ মকবুল হোসেন (৫০), মোঃ আনোয়ার হোসেন (৪২), এবং পুলিশ কনস্টেবল মোঃ সিফাত। তাদের সামনে ধৃত আসামি নিজ হাতে ইয়াবা ট্যাবলেট বের করে দেয় এবং দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে।
জব্দকৃত ইয়াবা এবং ধৃত আসামিকে থানা হেফাজতে নেয়া হয়েছে। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলীম জানান, “মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারিদের কোনো ছাড় দেয়া হবে না।
মন্তব্য লিখুন
আরও খবর
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...