
এম এ ওয়াহিদ রুলু, কমলগঞ্জঃ কমলগঞ্জ জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র সহকারী শিক্ষক মাওলানা আব্দুল বাছিরের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বাদ জুহর মাদ্রাসার হল রুমে এ সংবর্ধনা অনুষ্ঠান হয়।
মাওলানা আব্দুল বাছির ১৮তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান সফাত আলী ফাজিল মাদ্রাসায় সহকারী মৌলভী পদে নিয়োগপ্রাপ্ত হয়েছেন।
মাদ্রাসার সুপার মাওলানা সোলায়মান আহমদের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক নাহিদ তরফদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ আইডিয়াল কেজি অ্যান্ড হাই স্কুলের প্রিন্সিপাল ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাসুক মিয়া।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন দি ইসলামিক সোসাইটির কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান মাওলানা বাহার আলী। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা শুয়াইব আহমদ চৌধুরী।
এছাড়া বক্তব্য রাখেন বিদায়ী শিক্ষক মাওলানা আব্দুল বাছির, কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলু, সহকারী শিক্ষক মাওলানা সাইফুর রহমান, মাওলানা বাবরুল ইসলাম, শিক্ষক ফজলে রাব্বি সাগর, শিক্ষক নিজাম উদ্দীন এবং শিক্ষক গুলজার হুসেন।
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায়ী স্মারক পাঠ করা হয় এবং উপহার সামগ্রী প্রদান করা হয়। পরিশেষে বিভিন্ন শ্রেণী ও শিক্ষক পর্ষদের পক্ষ থেকে বিদায়ী শিক্ষক মাওলানা আব্দুল বাছিরের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির...
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস পড়ল নদীতে
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস...
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...