
খুলনার পাইকগাছা-কয়রায় নদী ভাঙনরোধে টেকসই ভেড়িবাঁধ নির্মাণ, বেতগ্রাম থেকে কয়রা প্রধান সড়ক সংস্কার, সুন্দরবন জেলা বাস্তবায়ন এবং খুলনা-৬ আসনে বহিরাগত এমপি প্রার্থী প্রতিরোধের দাবিতে লংমার্চ অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচির আয়োজন করে পাইকগাছা-কয়রা নাগরিক ফোরাম।
শনিবার (৩০ আগস্ট) দুপুরে পাইকগাছার প্রবেশদ্বার কাশিমনগরের শাপলা চত্বর থেকে লংমার্চ শুরু হয়ে কয়রা উপজেলা সদরে গিয়ে শেষ হয়। বিএনপির কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও খুলনা-৬ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী রফিকুল ইসলাম রফিকের নেতৃত্বে হাজারো নেতা-কর্মী এতে অংশ নেন। মিছিল, মোটরসাইকেল শোভাযাত্রা ও বিভিন্ন যানবাহনে দীর্ঘ এ লংমার্চে নানা দাবিতে স্লোগান দেওয়া হয়।
সমাপনী সমাবেশে রফিকুল ইসলাম রফিক বলেন, “পাইকগাছা-কয়রার মানুষ দীর্ঘদিন অবহেলিত। প্রতি বছর নদী ভাঙনে শত শত পরিবার ভিটেমাটি হারাচ্ছে, অথচ কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আমরা ত্রাণ চাই না, চাই টেকসই ভেড়িবাঁধ। এছাড়া খুলনা সদর থেকে পাইকগাছার দূরত্ব ৭৫ কিলোমিটার এবং কয়রার ১০০ কিলোমিটার হওয়ায় এ অঞ্চলের মানুষের দুর্ভোগ চরমে। তাই পাইকগাছা-কয়রাসহ আশপাশের এলাকা নিয়ে সুন্দরবন জেলা গঠন করতে হবে।”
তিনি আরও বলেন, “খুলনা-৬ আসনে বহিরাগত প্রার্থী মনোনয়ন পাওয়া চলবে না। এ ব্যাপারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি।” পরবর্তীতে তিনি কয়রা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
লংমার্চে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা খোকন সানা, এ্যাডভোকেট দিপঙ্কর সাহা, আবুল হাসান, মোশাররফ হোসেন, নজরুল ইসলাম, হুমায়ুন কবির, আজিজুল ইসলাম, আমানুর রহমান, হাবিবুর রহমান, ফারুক হোসেন, আক্তার হোসেন, জাহিদুল ইসলাম, জামাল, ফারুকসহ স্থানীয় নেতাকর্মীরা।
মন্তব্য লিখুন
আরও খবর
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...