
শাহরিয়ার মিল্টন,শেরপুর : চলতি বছর শেরপুরে পাট উৎপাদনে লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে। এ পর্যন্ত ১ হাজার ৩০০ হেক্টর জমির পাট কাটা হয়েছে। বিঘা প্রতি চাষিরা পাটের ফলন পেয়েছেন ১০ থেকে ১২ মণ । ফলনে খুশি হলেও স্থির পানির জলাশয় সংকটে বাড়তি খরচে সেচের পানিতে পাটের জাগ দিতে হয়েছে। যা বাড়িয়েছে কৃষকের ব্যয়। এ অবস্থায় লোকসান কাটাতে বাজারে ন্যায্যমূল্য নিশ্চিতের দাবি তাদের।
স্থানীয় পাট চাষিরা বলেন, উৎপাদন খরচ বেড়েছে। জলাশয় সংকটে পাট জাগ দেয়ার খরচ বেড়েছে। তবে বাজারে পাটের যে দাম মিলছে তাতে পোষাচ্ছে না।
কৃষি বিভাগের তথ্য, দেশে পলিথিন নিষিদ্ধ হওয়ায় চলতি বছর পাটের ভালো দাম পাওয়া যাবে । চলতি মৌসুমে ১ হাজার ৮৯৪ হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা থাকলেও চাষ হয়েছে ১ হাজার ৯১১ হেক্টর জমিতে। পাট উৎপাদন হবে ৬ হাজার ২০ টন, যার বাজার মূল্য প্রায় ৭০ কোটি টাকা।
শেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, এ বছর পাটের দাম তুলনামূলকভাবে ভালো। পাট জাগ দেয়ার সমস্যা সমাধান হলে চাষিরা পাট চাষে লাভবান হবেন।
মন্তব্য লিখুন
আরও খবর
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ...
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয়...
প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের ভাবনা
প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের...
সাফের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ
সাফের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির শিল্প
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির...