
শেখ সালমান আহমেদ, মধুখালীঃ ফরিদপুরের মধুখালীতে প্রতারণার মাধ্যমে এক অসহায় পঙ্গু ব্যক্তির একমাত্র সম্বল ইজিবাইক চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৪ সেপ্টেম্বর ২০২৫) বেলা সাড়ে ১২টার দিকে মধুখালী রেলস্টেশনের পাশের মাঠে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাগাট বন্দর থেকে ইজিবাইক চালক লুৎফর হোসেনকে এক ব্যক্তি নিজেকে সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে গাড়ী ভাড়া নেন। পরে তিনি চালককে মধুখালী রেলস্টেশনের পাশে নিয়ে এসে একটি বাড়ি দেখিয়ে বলেন—“ওই বাড়িতে একজন আছেন, তাকে গিয়ে বলুন সেনাবাহিনীর অফিসার ইকবাল এসেছেন।”
চালক প্রতারকের কথামতো বাড়িতে গিয়ে কাউকে না পেয়ে ফিরে আসেন। ফিরে এসে দেখেন যাত্রী ও তার ইজিবাইক উভয়ই উধাও। ঘটনার পর হতভাগ্য চালক লুৎফর হোসেন চারদিকে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে মধুখালী থানায় যান।
খবর পেয়ে মধুখালী থানার সাব – ইন্সপেক্টর (এসআই) তন্ময় মণ্ডল ঘটনাস্থল পরিদর্শন করেন এবং এলাকাবাসীর কাছে জিজ্ঞাসাবাদ করেন। পরে ভুক্তভোগীকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দেন। এ বিষয়ে সাব – ইন্সপেক্টর তন্ময় মণ্ডল বলেন, “আমরা মৌখিক অভিযোগ পেয়েই ঘটনাস্থলে গিয়েছি।
লিখিত অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” কান্নাজড়িত কণ্ঠে ভুক্তভোগী ইজিবাইক চালক লুৎফর হোসেন বলেন, “আমার সংসার চালানোর একমাত্র ভরসা এই ইজিবাইক।
আজ আমাদের বাড়িতে মসজিদের ইমাম সাহেবকে খাওয়ানোর কথা ছিল। আমি ভেবেছিলাম সারাদিন গাড়ি চালিয়ে যা ইনকাম হবে তা দিয়ে ভালোভাবে বাজার করে ইমাম সাহেবকে আপ্যায়ন করব। কিন্তু এখন ইজিবাইকটাই নেই, সংসার চলবে কিভাবে—কিছুই বুঝতে পারছি না।”
মন্তব্য লিখুন
আরও খবর
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা...
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...