সারিয়াকান্দিতে ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদন্ড

প্রকাশিত: ৩:২২ অপরাহ্ণ , ২৪ সেপ্টেম্বর ২০২৫, বুধবার , পোষ্ট করা হয়েছে 8 months আগে
ছবি- সময়ের আবর্তন।

সুলতান, সারিয়াকান্দি (বগুড়া): বগুড়ার সারিয়াকান্দিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক যুবককে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৪সেপ্টেম্বর) সারিয়াকান্দিতে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার আতিকুর রহমান।

এসময় সারিয়াকান্দি ডায়াগনস্টিক সেন্টারের সামনে প্রতাব রবিদাস নামের এক যুবকের কাছে পাঁচ গ্রাম গাঁজা পাওয়া গেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।

প্রতাব রবিদাস উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের রামচন্দ্রপুর শিমুলতলার গনেশ রবিদাসের ছেলে।