
বকুল হোসেন রাজশাহী (তানোর): রাজশাহী তানোরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বণ্যাঢ র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে । শিক্ষকদেরকে স্মরণ করা এবং তাঁদেরকে সম্মান জানানোর জন্য ইউনেস্কোর উদ্যোগে ১৯৯৪ খ্রিষ্টাব্দ থেকে প্রতি বছর অক্টোবরের ৫ তারিখকে বিশ্ব শিক্ষক দিবস হিসেবে উদযাপন করা হচ্ছে।
এবছরের শিক্ষক দিবসের প্রতিপাদ্য, ‘শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি’। এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাবিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আজ তানোরে এই দিবসটি উদযাপিত করা হয়।
তানোর উপজেলা প্রশাসনের আয়োজনে ও তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এর সহযোগিতায়, রবিবার দুপুর ১২ ঘটিকার সময়, উপজেলা পরিষদ চত্বরে একটি বণ্যাঢ র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে উপজেলা প্রশাসনিক অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব সিদ্দিকুর রহমান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যান সমিতির সভাপতি ও নারায়ণ পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী, সিনিয়র সহসভাপতি ও কালীগঞ্জ হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, তানোর উপজেলা কলেজ শিক্ষক সমিতির সাধারন সম্পাদক, মুন্ডমালা মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম সাংগঠনিক সম্পাদক ও কোয়েলা হাট ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ মজিবর রহমান, ছাঐড় নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান মাহমুদ, তানোর বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক সাইদুর রহমান সহ তানোর উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার প্রধান শিক্ষক সহকারী শিক্ষক গন উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন এই বছর ” শিক্ষকদের ক্ষমতায়ন: স্থিতিস্থাপকতা জোরদার করা, স্থায়িত্ব গড়ে তোলা ” এর উপর জোর দেওয়া হয়েছে। এই চ্যালেঞ্জিং সময়ে, শিক্ষকরা তাদের শিক্ষার্থীদের জন্য স্থিতিস্থাপকতা, অভিযোজন এবং উদ্ভাবনের আলোকবর্তিকা হিসেবে আবির্ভূত হয়েছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...