
মজিবুর রহমান, (নেত্রকোণা): নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মাসকা গ্রামে দুই শিশুর ঝগড়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় এলাকায় চলছে উত্তেজনা। তুচ্ছ বিষয় নিয়ে শুরু হওয়া বিরোধ এখন দুই পরিবারের আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের মধ্যে দাঙ্গায় রূপ নিয়েছে। এ সময় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটেছে।
ঘটনাটি ঘটে শুক্রবার (৩ অক্টোবর) সকালে মাসকা ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামে। স্থানীয়রা জানান, আমিন মিয়ার চার বছরের ছেলে আহাদ ও সোহেল মিয়ার ১০ বছরের ছেলে শাহিদের মধ্যে শিশুদের খেলাকে কেন্দ্র করে ঝগড়া হয়। পরে বিকেলে আমিন ও হবিল (হবি) গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও মারামারির ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ১২-১৫ জন আহত হন।
শনিবার (৪ অক্টোবর) বিকেলে মাসকা বাজারে আবারও হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতরা কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
আহতদের মধ্যে রয়েছেন—আমিন গ্রুপের আতাউর রহমান, রুহুল আমিন (৩০), হেলিম (৪২), সফর উদ্দিন, সিরাজ মিয়া (৫৫) ও গোলাপ মিয়া। অন্যদিকে হবি গ্রুপের জাবেদ (১৮), জোবায়ের (১৭) ও সাজিদ (১৭) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল হালিম মিয়া জানান, রোববার (৫ অক্টোবর) ফের দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে স্থানীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। আগামীকাল সোমবার মাসকা বাজারে এ নিয়ে সালিশ বৈঠক ডাকা হয়েছে।
আমিন মিয়া অভিযোগ করেন, প্রতিপক্ষরা তার বাড়িতে হামলা চালিয়ে লুটপাট ও বাজারের দুটি দোকান ভাঙচুর করেছে। তবে হবিল মিয়া গং এ অভিযোগ অস্বীকার করেছেন।
কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান বলেন, এখন এলাকার পরিবেশ শান্ত আছে। থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...