
নড়াইলের লোহাগড়া উপজেলায় পানির মোটর মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরিফুর রহমান (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার জয়পুর ইউনিয়নের জয়পুর পশ্চিমপাড়া গ্রামের সাইফার ফকিরের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। মৃত আরিফুর রহমান উপজেলার কুমারকান্দা গ্রামের মুজিবর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে জয়পুর পশ্চিমপাড়া গ্রামের সাইফার ফকিরের বাড়িতে পানির মোটর নষ্ট হলে তিনি লোহাগড়া বাজারের একটি ইলেকট্রনিক্স দোকানে যান। দোকান মালিকের পরামর্শে তিনি মোটর মেরামতের জন্য আরিফুর রহমানকে নিয়ে আসেন। ৫০০ টাকার চুক্তিতে আরিফুর মোটরটি ঠিক করতে যান।
কাজ শুরু করার সময় বাড়ির মালিক সাইফার ফকির তাকে মেইন সুইচ বন্ধ করতে বলেন, কিন্তু আরিফুর জানান যে বন্ধ করার প্রয়োজন নেই।
কিছুক্ষণ পর তার কাটার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে মেইন সুইচ বন্ধ করে স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতাল পরিদর্শন করেছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।”
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...