জাতীয় কন্যাশিশু দিবস ২০২৫ উপলক্ষে চৌগাছায় আলোচনা সভা

প্রকাশিত: ৮:০৭ পূর্বাহ্ণ , ৮ অক্টোবর ২০২৫, বুধবার , পোষ্ট করা হয়েছে 8 months আগে
ছবি- সময়ের আবর্তন।

শাহীন সোহেল চৌগাছাঃ জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে ৮ অক্টোবর (বুধবার) সকালে যশোরের চৌগাছা উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ বছরের প্রতিপাদ্য ছিল— “আমি কন্যাশিশু, স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোছাঃ তাসনিম জাহান। সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আনজুমান আরা মাহমুদা।

আলোচনা সভায় বক্তারা কন্যাশিশুদের অধিকার, শিক্ষা, আত্মনির্ভরতা এবং সামাজিক নিরাপত্তা বিষয়ে গুরুত্ব আরোপ করেন। তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় কন্যাশিশুদের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হলে সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বৃদ্ধি জরুরি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এজেডএম ওবায়দুল্লাহ,মৎস্য কর্মকর্তা তাসলিমা জেবিন,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামসুন্নাহার,উপজেলা প্রকৌশলী সিদ্ধার্থ কুমার কুন্ডু,এবং জামায়াতে ইসলামী চৌগাছা উপজেলার সহকারী সেক্রেটারি মাস্টার কামাল আহম্মেদ।

সভা শেষে কন্যাশিশুদের মাঝে সচেতনতামূলক লিফলেট ও উপহার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, চৌগাছা, যশোর।