
আকাশ সাহা,সালথাঃ ফরিদপুরের সালথায় সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন শ্রমিক লীগ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মো.রফিকুল ইসলাম নামে এক স্থানীয় নেতা।
শনিবার (১১ অক্টোবর) বিকেলে উপজেলার গট্টি ইউনিয়নের মেম্বার গট্টি গ্রামে নিজ বাড়ির সামনে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।
রফিকুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি ছিলেন। তিনি ওই গ্রামের মৃত রহমানের ছেলে।
সংবাদ সম্মেলনে রফিকুল ইসলাম বলেন, আমি দীর্ঘদিন বিএনপির রাজনীতি করেছি। উপজেলা বিএনপির যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছি। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে আমি কোনো দিন যুক্ত ছিলাম না। কে বা কারা আমাকে উপজেলা আওয়ামী লীগের কমিটিতে যুব ও ক্রীড়া সম্পাদক পদে রেখেছে, আমি জানি না।
তিনি আরও বলেন, আমি আজ থেকে জাতীয় শ্রমিক লীগ সালথা উপজেলা শাখার সহসভাপতি এবং বাংলাদেশ আওয়ামী লীগের সব সাংগঠনিক পদ থেকে পদত্যাগ করছি। প্রয়াত কে এম ওবায়দুর রহমানের নেতৃত্বে রাজনীতি করেছি এবং এখনও বিএনপির কর্মী হিসেবে আছি, ভবিষ্যতেও থাকব।
রফিকুল ইসলাম অভিযোগ করে বলেন, আমার নাম ব্যবহার করে আওয়ামী লীগের কমিটিতে পদ দিয়ে আমাকে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে। আমি কখনো আওয়ামী লীগ করিনি। বরং আওয়ামী লীগের চাপে বহু হামলা-মামলার শিকার হয়েছি, মিথ্যা মামলায় জেল খেটেছি। আমার অজান্তেও যদি কোনো আওয়ামী লীগের কমিটিতে নাম থাকে, আজ থেকেই তা প্রত্যাহার করলাম।
সংবাদ সম্মেলনে স্থানীয় বিএনপি কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনুছ শেখ,মো.ইছাক মাতুব্বর, ইলিয়াস মাতুব্বর,বকুল মাতুব্বর,গোপাল চন্দ্র মালো,বেলায়েত খাঁ ও সেলিম তালুকদার প্রমুখ।
মন্তব্য লিখুন
আরও খবর
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ...
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয়...
প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের ভাবনা
প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের...
সাফের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ
সাফের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির শিল্প
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির...