
এম জালাল উদ্দীন:খুলনা
খুলনা জেলা শিল্পকলা একাডেমী কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা-২০২৫, খুলনা এর উদ্বোধনী অনুষ্ঠান। প্রতিযোগিতার আয়োজন ও সহযোগিতা করেছে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (IUB)।
মঙ্গলবার(১৪ অক্টোবর) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নূরুল হাই মোহাম্মদ আনাছ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা কমিটির আহ্বায়ক শেখ দিদারুল আলম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার খুলনার উপস্থাপক, সংবাদ পাঠক ও সাবেক বিতার্কিক সারওয়ারে আকতার এবং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের ইনচার্জ মোঃ ফুয়াদ হোসেন।
আয়োজকরা জানান, আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা-২০২৫ এর মাধ্যমে শিক্ষার্থীদের যুক্তিবোধ, বক্তব্য উপস্থাপন ও নেতৃত্বের গুণাবলি বিকাশে উৎসাহিত করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...