
মজিবুর রহমান,নেত্রকোণা: বস্তুনিষ্ঠ ও ইতিবাচক সংবাদ পরিবেশন সমাজে শান্তি, উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধি করে, এমন মন্তব্য করেছেন নেত্রকোণা জেলা প্রশাসক ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে কেন্দুয়া প্রেসক্লাব মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, “সাংবাদিকরা যদি দায়িত্বশীলভাবে তথ্য যাচাই করে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করেন, তাহলে দেশ ও জাতি প্রকৃত অর্থেই উপকৃত হবে। গুজব, অপপ্রচার বা পক্ষপাতমূলক সংবাদ কখনোই সমাজের জন্য মঙ্গল বয়ে আনে না। সাংবাদিকরা জাতির দর্পণ, তাই তাদের দায়িত্ব সঠিক তথ্য জনগণের সামনে তুলে ধরা।”
তিনি আরও বলেন, “গঠনমূলক সমালোচনা প্রশাসনকে আরও কার্যকরভাবে কাজ করতে সহায়তা করে। তাই প্রশাসন ও সংবাদকর্মীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও আস্থা বজায় রাখা প্রয়োজন।”
সভায় সভাপতিত্ব করেন কেন্দুয়া প্রেসক্লাব সভাপতি সেকুল ইসলাম খান। সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ইউএনও ইমদাদুল হক তালুকদার, ওসি মিজানুর রহমান,প্রেসক্লাবের জ্যেষ্ঠ সদস্য আশরাফ উদ্দিন ভূইয়া, শাহজাহান মিয়া,দিলবাহার খান, মতিউর রহমানসহ স্থানীয় সাংবাদিকরা।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসক উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন, পৌরসভা, উপজেলা পরিষদ ও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়,পরিদর্শন করেন। এরআগে তিনি শিশু শিক্ষার্থীদের মাঝে চারাগাছ বিতরণ করেন।
পরে তিনি একুশে পদকপ্রাপ্ত বাউল সাধক জালাল উদ্দীন খাঁর স্মরণে ‘জালাল মঞ্চ’ উদ্বোধন করেন। বাউল শিল্পী সুনীল কর্মকার, কুদ্দুস বয়াতি, আব্দুস সালাম সরকার,মুকুল সরকারের গান উপভোগ করেন ।
বাউল কবি দিন শরৎচন্দ্র নাথের স্মৃতি ফলক উন্মোচন করেন এবং অসুস্থ দেশবরেণ্য বাউল শিল্পী আব্দুস সালাম সরকারের খোঁজখবর নিয়ে আর্থিক সহায়তা প্রদান করেন।
জেলা প্রশাসক রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারাকে এগিয়ে নিতে আহ্বান জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...