
মজিবুর রহমান, নেত্রকোনা: নেত্রকোনার কেন্দুয়ায় শনিবার (১৮ অক্টোবর) গভীর রাতে রাস্তার পাশে পড়ে থাকা মারুফ হাসান (২১) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার আশুলিয়া ইউনিয়নের হাসুয়ারি গ্রামে।
নিহত মারুফ হাসান ওই গ্রামের হাদিস মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে মারুফ পরিবারের একজনের সঙ্গে গ্রামের একটি দর্জির দোকানে গিয়েছিলেন। পরে সঙ্গী বাড়ি ফিরে গেলেও তিনি দোকানে থেকে যান। রাত আনুমানিক দুটোর দিকে স্থানীয় কয়েকজন মৎস্যশিকারী হাওর সংলগ্ন রাস্তায় তার নিথর দেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন।
খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। আজ রোববার সকালে মৃতদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
কেন্দুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদ হাসান জানান, লাশ উদ্ধারের সময় নিহতের শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি এবং পরিবারের পক্ষ থেকেও কোনো অভিযোগ নেই। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত করা হচ্ছে।
তিনি আরও বলেন, ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে এলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...