
মো.সাহিদুল ইসলাম শাহীনঃ- যুব উন্নয়নের অগ্রদূত হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় যশোর জেলার শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নাধীন “জামতলা যুব কল্যাণ সংঘ” কে সেরা সংগঠনের স্বীকৃতি দেওয়া হয়েছে। সংগঠনের নিবন্ধন নম্বর যুউআ/যশোর -৭৭।
এই সম্মাননা অর্জনের জন্য সংগঠনের সভাপতি মো. মিলন কবির-কেও ক্রেষ্ট উপহার দিয়ে সন্মাননা প্রদান করা হয়। মিলন কবির একজন প্রতিভাবান এবং গুণী ব্যাক্তিত্ব মানুষ। তিনি একাধারে একজন পেশাদার সাংবাদিক,নাট্য শিল্পি,নাট্য পরিচালক এবং দক্ষ প্রকাশক এবং সম্পাদক।
তার নিজ সম্পাদনায় ও প্রকাশনায় জামতলা থেকে প্রকাশিত হয় বহুল প্রচারিত অনলাইন পত্রিকা “এস এন বাংলা নিউজ”। বর্তমানে তিনি “সীমান্ত প্রেসক্লাব বেনাপোল”র সহ: আইন বিষয়ক সম্পাদক এবং শার্শা উপজেলায় সাংবাদিকদের বৃহৎ সংগঠন “শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদ”র সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পালণ করছেন।
বুধবার(২২ অক্টোবর) সকালে শার্শা উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরে তাকে সহ তার সংগঠনকে এই সন্মাননা দেওয়া হয়। সন্মাননা প্রদান করেন শার্শা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. গোলাম ফারুক।
এছাড়া ২০২৪-২৫ অর্থবছরের যুব কল্যাণ তহবিলের আওতায় অনুদান হিসেবে জামতলা যুব কল্যাণ সংঘ-কে ৫০ হাজার টাকার চেক হস্তান্তর করেন যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম। এই চেক বিতরণ অনুষ্ঠানটি বুধবার সকাল ১১টায় যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন,“যুব সংগঠনগুলো সমাজ উন্নয়নে মুখ্য ভূমিকা পালন করছে। তাদের কর্মকাণ্ড আরও গতিশীল করতে সরকারিভাবে বিভিন্ন সহায়তা প্রদান করা হচ্ছে। জামতলা যুব কল্যাণ সংঘ তার কর্মকাণ্ড ও নেতৃত্ব দিয়ে এর উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে”।
সংগঠনের সভাপতি মোঃ মিলন কবির সম্মাননা ও অনুদান পেয়ে সন্তোষ প্রকাশ করে বলেন,“এই স্বীকৃতি আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিল। ভবিষ্যতে সমাজকল্যাণমূলক কাজ আরও বিস্তৃত পরিসরে পরিচালনার অঙ্গীকার করছি”।
উল্লেখ্য, “জামতলা যুব কল্যাণ সংঘ” দীর্ঘদিন ধরে স্থানীয় পর্যায়ে তরুণ সমাজকে সংগঠিত করে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক ও সচেতনতামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
এদিকে,তার এই মহতি সাফল্যে মিলন কবির’কে ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছা বার্তা দিয়েছেন-“শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদ”র সভাপতি মো.আজিজুল হক(সময় টেলিভিশন) এবং সাধারণ সম্পাদক-মো.আইয়ুব হোসেন পক্ষী(আনন্দ টিভি) ও “সীমান্ত প্রেসক্লাব বেনাপোল”র সভাপতি- মো.সাহিদুল ইসলাম শাহীন(সময়ের আবর্তন)।
মন্তব্য লিখুন
আরও খবর
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে...
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি...
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের আশ্বাস সভাপতির
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের...