
মাসুদ রেজা শিশিরঃ রাজবাড়ীর পাংশা সরকারি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের উপর এলাহী হোসেন জোয়ার্দ্দারের অশ্লীল অঙ্গভঙ্গি, ভয়ভীতি প্রদর্শন ও সন্ত্রাসী কায়দায় আক্রমণের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে পাংশা সরকারি কলেজ ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন পাংশা সরকারি কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক এ.কে.এম. মনোয়ারুল ইসলাম, ভুক্তভোগী শিক্ষক মো. হাফিজুল ইসলাম এবং কয়েকজন ছাত্র-ছাত্রী।
বক্তৃতায় এ.কে.এম. মনোয়ারুল ইসলাম বলেন, “গত পরশুদিন আমাদের সহকর্মী হাফিজুল ইসলামকে এলাহী জোয়ার্দ্দার শারীরিকভাবে হেনস্তা করেন। একজন শিক্ষকের উপর এমন আক্রমণ অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক।”
তিনি আরও বলেন, “ভবিষ্যতে যেন শিক্ষকদের উপর এ ধরনের অপ্রীতিকর ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে প্রশাসনের দৃষ্টি ও কার্যকর পদক্ষেপ জরুরি।”
ভুক্তভোগী শিক্ষক মো. হাফিজুল ইসলাম আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “আমি কলেজ সংলগ্ন এলাকায় একটি বাড়ি নির্মাণ করেছি। এরপর থেকেই এলাহী হোসেন জোয়ার্দ্দার, যিনি এলাকায় সন্ত্রাসী হিসেবে পরিচিত, আমাকে ও আমার সহকর্মীদের নানাভাবে হয়রানি করে আসছেন।
কিছুদিন আগে তিনি আমার উপর হামলা চালান। আমি তার বিরুদ্ধে মামলা করলে ছয় মাসের সাজা হয়। বর্তমানে তিনি জামিনে এসে আবারও বেপরোয়া আচরণ করছেন।”
তিনি আরও অভিযোগ করেন, “তিনি শিক্ষার্থীদের সঙ্গেও অশ্লীল অঙ্গভঙ্গি করেন। তিনি একজন বিকৃত মানসিকতার ব্যক্তি। আমি প্রশাসনের কাছে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।”
এ সময় শিক্ষার্থীরা “শিক্ষকদের অসম্মান ও শিক্ষার্থীদের অশ্লীল অঙ্গভঙ্গি প্রদর্শনের বিরুদ্ধে আমরা প্রতিবাদী” — এই স্লোগান দিতে দিতে অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
তারা সতর্ক করে বলেন, ন্যায্য বিচার না হলে তারা কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন। প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির...
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস পড়ল নদীতে
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস...
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত