
পাইকগাছা পৌরসভার ৬নং ওয়ার্ডের জনবসতি এলাকায় পরিবেশদূষণকারী অবৈধ খটি ঘর স্থাপন নিয়ে এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে পদক্ষেপ নিয়েছেন সাবেক বারবার নির্বাচিত কাউন্সিলর ও সদ্য নির্বাচিত পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ।
এলাকাবাসী দীর্ঘদিন ধরে ওই খটি ঘর থেকে নির্গত ধোঁয়া ও দুর্গন্ধে চরম ভোগান্তির শিকার হচ্ছিলেন। বিষয়টি তারা বারবার সংশ্লিষ্টদের অবগত করলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এছাড়াও বিষয়টি নিয়ে পত্র-পত্রিকায় প্রকাশিত হয়।
অবশেষে রবিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় এলাকাবাসীর ডাকে সাড়া দিয়ে- সেলিম নেওয়াজ পূর্বপাড়ার স্থানীয় বাসিন্দাদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে তিনি খটি ঘর মালিক দেব্রতকে আগামীকাল (২৭ অক্টোবর) থেকে ঐ জায়গায় খটির সকল কার্যক্রম বন্ধ করার নির্দেশ দেন। পাশাপাশি তিনি জনবসতি এলাকা থেকে খটি সরিয়ে নিরিবিলি কোনো স্থানে স্থানান্তরের পরামর্শ দেন।
জনস্বার্থে কামাল আহমেদ সেলিম নেওয়াজের এই দ্রুত ও সাহসী পদক্ষেপকে এলাকাবাসী স্বাগত জানিয়েছেন এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
সোমেশ্বরী নদীতে সেতু নেই, ১৫ হাজার মানুষের দুর্ভোগ
সোমেশ্বরী নদীতে সেতু নেই, ১৫ হাজার...
গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলা সম্ভব হলে...
গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলা...
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ...
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের সংবর্ধনা
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...