
মোঃ রাকিবুজ্জামান দশমিনা (পটুয়াখালী): পটুয়াখালীর দশমিনায় গণধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে র্যালি, পথসভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার (২৬ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার আদালতপাড়া দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার সদর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয় প্রাঙ্গণে এসে পথসভার মাধ্যমে শেষ হয়। পরে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর মহানগর গণধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি মিজান হাওলাদার।
এছাড়াও উপস্থিত ছিলেন দশমিনা উপজেলা গণধিকার পরিষদের আহ্বায়ক মো. লিয়ার হোসেন, সদস্য সচিব মিলন মাতব্বর, উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি কে. এম. ইমরান শাহীন, সিনিয়র সহ-সভাপতি রফিক মহল্লাদার,
সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল ইসলাম,সদর ইউনিয়ন সভাপতি মোঃ ফিরোজ হোসেন ও ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় বক্তারা বলেন, “গণতন্ত্র, ন্যায়বিচার ও অধিকার”—এই মূলনীতিকে সামনে রেখে প্রতিষ্ঠার পর থেকেই গণধিকার পরিষদ জনগণের অধিকার আদায়ে আন্দোলন-সংগ্রামে নিয়োজিত। ২০২১ সালের ২৬ অক্টোবর প্রতিষ্ঠিত এ দলটি নিবন্ধিত রাজনৈতিক সংগঠন হিসেবে দেশের গণমানুষের পাশে কাজ করে যাচ্ছে।
বক্তারা আরও বলেন, দশমিনা উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। দক্ষিণ বাংলার কৃতি সন্তান নুরুল হক নুরু ভাইয়ের নেতৃত্বে গণধিকার পরিষদ আগামী দিনে জনআস্থা অর্জন করে দশমিনা গলাচিপায় ট্রাক মার্কা নিয়ে নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হবে—এমন আশাবাদ ব্যক্ত করেন তারা।
মন্তব্য লিখুন
আরও খবর
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...