
দেশে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আরও ৬ জনের প্রাণহানি ঘটেছে। এর ফলে চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ২৬৯ জনে। একই সময়ে নতুন করে ৯৮৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় মৃত্যুর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ৪ জন এবং ঢাকা দক্ষিণ ও বরিশাল বিভাগে একজন করে মৃত্যু ঘটেছে। আক্রান্তের সংখ্যায়ও এগিয়ে রয়েছে উত্তর সিটি করপোরেশন, যেখানে একদিনে ২২৭ জন রোগী ভর্তি হয়েছেন।
বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, ঢাকা বিভাগে ১৭১ জন, বরিশালে ১৪১ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৩৩ জন, চট্টগ্রামে ১১১ জন, রাজশাহীতে ৭৮ জন, খুলনায় ৬২ জন, ময়মনসিংহে ৪১ জন, রংপুরে ১২ জন এবং সিলেটে ৭ জন নতুন করে ভর্তি হয়েছেন।
চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত মৃত্যুর হিসাবে শীর্ষে রয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন—এখানে মৃত্যু হয়েছে ১৩০ জনের। বরিশাল বিভাগে ৪০ জন, উত্তর সিটিতে ৩৮ জন, চট্টগ্রামে ২৫ জন, রাজশাহীতে ১৪ জন, ময়মনসিংহে ১০ জন, খুলনায় ৮ জন, ঢাকা বিভাগে ৩ জন এবং সিলেট বিভাগে একজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...