
শাহরিয়ার মিল্টন,শেরপুর : স্ত্রীর সঙ্গে পরকীয়া সন্দেহের জেরে শেরপুরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছে।
গতকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কুসুমহাটি কান্দাশেরী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত একাব্বর মিয়া (২৮) ওই এলাকার মৃত হায়দার আলীর দ্বিতীয় স্ত্রীর ছেলে। আর ছোটভাই ফারুক মিয়া একই বাবার তৃতীয় স্ত্রী মুসেদার ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ফারুক মিয়া নিজের স্ত্রী মাকসুদা বেগমের সঙ্গে বড় ভাই একাব্বরের পরকীয়া সম্পর্ক আছে-এমন সন্দেহে প্রায়ই ঝগড়া করতেন।
মঙ্গলবার সকালেও ওই বিষয় নিয়ে স্ত্রীর সাথে ঝগড়ার পর ফারুক তার বড় ভাই একাব্বরকে ঘরের ভেতরেই ধারালো রামদা দিয়ে কয়েকটি কোপ দেয়। পরে রক্তাক্ত অবস্থায় একাব্বরকে উদ্ধার করে প্রথমে শেরপুর জেলা সদর হাসপাতালে নেওয়া হয়।
সেখানে অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে ফারুকের স্ত্রী মাকসুদা বেগম কোনো ধরনের পরকীয়া সম্পর্কের বিষয়টি অস্বীকার করেন এবং দাবি করেন- ফারুক নেশাগ্রস্ত হয়ে এই নির্মম ঘটনা ঘটিয়েছে।
শেরপুর সদর হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. প্রমা জানান, সকালে জরুরি বিভাগে একাধিক রোগী আসে।
এর মধ্যে একাব্বরের অবস্থা ছিল সবচেয়ে আশঙ্কাজনক। তার হাত, গাল ও শরীরের বিভিন্ন স্থানে ক্ষত ছিল এবং প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। জরুরি চিকিৎসার পর দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ হয়।
এদিকে শেরপুরের পুলিশ সুপার আমিনুল ইসলাম ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, এটি মূলত পারিবারিক দ্বন্দ্বে ভাইয়ের হাতে ভাই খুনের ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তবে এখনও কেউ আটক হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...