
“কৃষিই সমৃদ্ধি” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ করা হয়েছে।
চলতি অর্থবছরের রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় বুধবার সকাল ১০টায় সাপাহার উপজেলা পরিষদ চত্বরে এ প্রণোদনা বিতরণের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শাপলা খাতুন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান (টকি), উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. গোলাম রাব্বানী বিআরডিবি কর্মকর্তা আলমগীর হোসেন প্রমুখ। অনুষ্ঠানে সুফলভোগী প্রান্তিক কৃষকরাও উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি রবি মৌসুমে সাপাহার উপজেলার ৭ হাজার ৫৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে প্রত্যেককে ১ বিঘা জমি চাষের জন্য সার ও বীজ বিনামূল্যে প্রদান করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...