
খুলনার পাইকগাছায় আল-কোরআন ফাউন্ডেশনের উদ্যোগে ৫০ জন গরীব ও অসহায় প্রতিবন্ধীর মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার সকালে উপজেলার ২নং কপিলমুনি ইউনিয়নের কাজী মুছা মসজিদ চত্বরে এ সহায়তা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ-সভাপতি ও খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্র নেতা এস. এম. রফিকুল ইসলাম রফিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছার আলমতলা গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর শরিফুল ইসলাম খোকন সানা।
অস্ট্রেলিয়াভিত্তিক দাতব্য সংস্থা Let’s Work for Bangladesh এর আর্থিক সহায়তায় পরিচালিত ইউনিভার্সাল অ্যামিটি ফাউন্ডেশন-এর প্রোগ্রাম কোঅর্ডিনেটর মাহফুজুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় এ খাদ্য সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন—শেখ ইদ্রিস আলী, নজরুল ইসলাম, এস. এম. শাহাবুদ্দিন, শফিকুল ইসলাম শান্তসহ স্থানীয় সমাজসেবক ও এলাকাবাসী।
অনুষ্ঠানে প্রধান অতিথি এস. এম. রফিকুল ইসলাম রফিক বলেন, পাইকগাছা উপজেলার গরীব, অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দীর্ঘদিন ধরে নিরবে কাজ করে যাচ্ছে আল-কোরআন ফাউন্ডেশন। খাদ্য, চিকিৎসা, শিক্ষা ও নানামুখী মানবিক কার্যক্রমের মাধ্যমে ফাউন্ডেশনটি সমাজে এক অনুকরণীয় ভূমিকা রাখছে।
তিনি আরও জানান, ধারাবাহিক মানবিক উদ্যোগের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৫০ জন অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তির মাঝে ১০ কেজি করে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...