
খুলনার পাইকগাছা থানার সামন দিয়ে প্রবাহিত শিবসা নদীর চর থেকে হাত-পা বাঁধা অবস্থায় রিপন মাখাল (৩২) নামের এক যুবককে জীবিত উদ্ধার করেছে পুলিশ। রোববার (২ নভেম্বর) ভোর ৬টার দিকে স্থানীয় জেলেরা মাছ ধরতে গিয়ে নদীর চরে উবুড় হয়ে পড়ে থাকা অবস্থায় তাকে দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গুরুতর অবস্থায় রিপনকে উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
উদ্ধার হওয়া রিপন মাখাল পাইকগাছা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের খ্রিস্টান পাড়ার মিখাইল মাখালের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, উদ্ধারকৃত রিপনের হাত ও হাঁটুর নিচের অংশ রশি দিয়ে শক্ত করে বাঁধা ছিল। তার পরনে ছিল গেঞ্জি ও জিন্স প্যান্ট।
রিপনের পিতা মিখাইল মাখাল জানান, জিরো পয়েন্ট বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় রিপনের একটি সেলুন রয়েছে। সম্প্রতি ঘর বাঁধা নিয়ে তার চাচাতো ভাই রকি মাখাল ও শ্বশুর অগস্টিন সরকারের সঙ্গে পারিবারিক বিরোধ চলছিল। ধারণা করা হচ্ছে, এ বিরোধের জেরেই কেউ তাকে হত্যার উদ্দেশ্যে হাত-পা বেঁধে নদীতে ফেলে দিয়েছে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নিরাপদ জানান, রিপনের অবস্থা এখন স্থিতিশীল। তিনি জীবিত আছেন, তবে পুরোপুরি জ্ঞান ফিরে পেতে কিছুটা সময় লাগবে।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, এ ঘটনায় এখনও পরিবারের পক্ষ থেকে কোনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে পুলিশ ঘটনাটি উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে।
মন্তব্য লিখুন
আরও খবর
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...