
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সিনিয়র নায়েবে আমীর, দৈনিক সংগ্রাম পত্রিকার সাবেক চেয়ারম্যান, খুলনা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্ষীয়ান রাজনীতিবিদ শামসুর রহমান (রহঃ)-এর স্মরণে “বর্ণাঢ্য জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল” অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২ নভেম্বর) বিকেলে খুলনার পাইকগাছা উপজেলা সদরের আল আমিন ট্রাস্ট মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাইকগাছা উপজেলা শাখার উদ্যোগে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা সাইদুর রহমান। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা জেলা কর্মপরিষদ সদস্য আলহাজ্ব মাওলানা আমিনুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— জেলা শিবিরের সভাপতি আবুজার গিফারী,জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মাওলানা কামাল হোসেন,জেলা জামায়াতের ইউনিট সদস্য কাজী তমজিদ আলম,প্রভাষক আব্দুল মোমিন সানা,এডভোকেট আব্দুল মজিদ,উপজেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর মাওলানা বুলবুল আহমেদ এবং সেক্রেটারি আলতাফ হোসেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের প্রচার সম্পাদক এস. এম. শারাফাত হোসেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সাবেক সভাপতি এডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু, মঈনুদ্দিন দফাদার, মুহাম্মদ শফিয়ার রহমান, মাওলানা আমিনুর রহমান সিরাজী, আবুল কাশেম, রেজাউল ইসলাম বাদশা ও আব্দুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানের শেষে দোয়া পরিচালনা করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা সাইদুর রহমান।
উল্লেখ্য, সাবেক এমএনএ শামসুর রহমান (রহঃ) ২০০৮ সালের ২ নভেম্বর ইন্তেকাল করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...