
আমিনুল ইসলাম আহাদ, ব্রাহ্মণবাড়িয়াঃ ০২ নভেম্বর সকাল ৮টায় ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন ইউনিট ইনচার্জ ও অফিসার-ফোর্স সদস্যরা অংশগ্রহণ করেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার জনাব এহতেশামুল হক সুসজ্জিত অভিবাদন মঞ্চ থেকে সালামী গ্রহণ করেন এবং পরে প্যারেড পরিদর্শন করেন। প্যারেডে কমান্ডারের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (কসবা সার্কেল) জনাব মোঃ নাজমুস সাকিব।
প্যারেড শেষে পুলিশ সুপার অংশগ্রহণকারী অফিসার-ফোর্সদের শারীরিক ফিটনেস ও টার্ন আউটের ভিত্তিতে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন। তিনি প্যারেডের মান ও উপস্থিতি দেখে সন্তুষ্টি প্রকাশ করেন এবং জেলা পুলিশের সকল সদস্যকে পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।
এরপর পুলিশ সুপারের সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, সকল থানার অফিসার ইনচার্জ, ডি আই ও-১, ওসি ডিবি সহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধ নিয়ন্ত্রণে বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভার সভাপতি পুলিশ সুপার জনাব এহতেশামুল হক জেলা পুলিশের সার্বিক কার্যক্রম আরও গতিশীল করতে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এসময় বিভিন্ন ক্যাটাগরিতে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ কয়েকজন পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়। কল্যাণ সভায় উপস্থিত সদস্যরা তাদের দাবি-দাওয়া ও প্রস্তাবনা উপস্থাপন করেন, যা পুলিশ সুপার মনোযোগসহকারে শুনে বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
বিকল্প পথে সৌদি যাত্রী নেবে সৌদিয়া
বিকল্প পথে সৌদি যাত্রী নেবে সৌদিয়া
ইইউ কমিশনারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
ইইউ কমিশনারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
সিইসির পদত্যাগ চেয়ে মমতার মিছিল
সিইসির পদত্যাগ চেয়ে মমতার মিছিল
নাশকতার পরিকল্পনায় সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার: রিজভী
নাশকতার পরিকল্পনায় সাবেক দুই সেনা কর্মকর্তা...
দিল্লিতে বিক্ষোভ নিষিদ্ধে উত্তাল ভারত
দিল্লিতে বিক্ষোভ নিষিদ্ধে উত্তাল ভারত
অবৈধ অভিবাসন রোধে বাংলাদেশ-ইইউ বৈঠক
অবৈধ অভিবাসন রোধে বাংলাদেশ-ইইউ বৈঠক