
এম এ ওয়াহিদ রুলু, কমলগঞ্জঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কমিটির ঘোষণায় মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনে দলীয় প্রার্থী হিসেবে আলহাজ্ব মোঃ মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) মনোনয়ন পেয়েছেন। দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম প্রকাশ করা হলে এ আসনে হাজী মুজিবের নাম অন্তর্ভুক্ত হয়।
আলহাজ্ব মোঃ মুজিবুর রহমান চৌধুরী মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য। দীর্ঘদিন ধরে তিনি মৌলভীবাজার-৪ আসনে বিএনপির রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। দলীয় কর্মকাণ্ডে তাঁর অবদান ও তৃণমূল পর্যায়ে গ্রহণযোগ্যতার কারণে কেন্দ্রীয় নেতৃত্ব তাঁকে এই আসনে মনোনয়ন প্রদান করেছে বলে জানা গেছে।
মনোনয়ন ঘোষণার খবর পেয়ে কমলগঞ্জ ও শ্রীমঙ্গলের সর্বস্তরের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আনন্দ প্রকাশ করেন। দলীয় কার্যালয়ে, বিভিন্ন ইউনিয়নে ও ওয়ার্ড পর্যায়ে অভিনন্দন মিছিল ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
হাজী মুজিব তাঁর প্রতিক্রিয়ায় বলেন, “এ মনোনয়ন দলের প্রতি আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। জনগণের ভালোবাসা ও বিএনপির নেতাকর্মীদের সহযোগিতা নিয়েই আমি নির্বাচনে অংশগ্রহণ করবো এবং ইনশাআল্লাহ বিজয় অর্জন করবো।”
উল্লেখ্য, মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনটি সবসময় রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা রয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...