
খুলনা-৬ (কয়রা–পাইকগাছা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মনিরুল হাসান বাপ্পীর ধানের শীষ প্রতীকের পক্ষে কর্মী সভা ও প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(৬ নভেম্বর) সকালে পাইকগাছা প্রেসক্লাব মিলনায়তনে উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ এর সভাপতিত্বে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু। তিনি বলেন, নির্বাচনকে বানচাল করতে একটি মহল নানান অজুহাতে রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে। শান্ত বাংলাদেশকে অশান্ত করার অপচেষ্টা চলছে।
২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনীতিতে পরিবর্তন ঘটলেও এখনো সেই আশঙ্কা পুরোপুরি কেটে যায়নি। আগামী দিনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে হলে আমাদের মধ্যে সব ধরনের দ্বিধা ও বিভেদ ভুলে যেতে হবে। যারা দলীয় ঐক্যে বিভেদ সৃষ্টি করছে, তারা রাজনৈতিকভাবে বঙ্গোপসাগরে হারিয়ে যাবে।
তিনি আরও বলেন, বিএনপি যদি আগামী নির্বাচনে সরকার গঠন করতে না পারে, তাহলে গত ১৭ বছরের নির্যাতনের চেয়েও ১০ গুণ বেশি নির্যাতনের শিকার হতে হবে। অবহেলিত এ অঞ্চলের উন্নয়নের জন্য ধানের শীষ প্রতীককে বিজয়ী করা জরুরি।
কর্মী সভা ও প্রচার মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সভায় ধানের শীষের এমপি প্রার্থী মনিরুল হাসান বাপ্পীকে ফুলেল শুভেচ্ছা ও প্রতীকী ধানের শীষের তোড়া প্রদান করা হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট জি.এ. সবুর, জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক আমিরুল ইসলাম কাগজী, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ আব্দুর রশিদ, আশরাফুল হক নান্নু, সদস্য অ্যাড. আব্দুস সাত্তার, সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেন ডাবলু, অ্যাড. আবু সাঈদ, রূপসা উপজেলা আহ্বায়ক মোল্লা সাইফুল রহমান, সদস্য জাবেদ হোসেন মল্লিক, জাসসের সদস্য সচিব এ.কে. আসাদ ও মাহবুবর রহমান লোটাস।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা সদস্য সচিব এস.এম. ইমদাদুল হক, পৌর সদস্য সচিব কামাল আহমেদ সেলিম নেওয়াজ, বিএনপি নেতা নাদিমুজ্জামান জনি, মফিজ মোল্লা, ইমাদুল ইসলাম, তহিদুজ্জামান মুকুল, আবুল হোসেন, সাজ্জাদ হোসেন, বেনজির আহমেদ, আবু তালেব, অ্যাড. একরামুল হক, ফারুক আহমেদ, স্বরজিৎ ঘোষ, সুজিত মণ্ডল, মেছের আলী, নাজির আহমেদ ও ইমরান সরদার প্রমুখ।
দিনব্যাপী এ কর্মী সভা ও প্রচার মিছিলে নেতাকর্মীদের অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ...