
রংপুরের পীরগাছায় প্রতিবেশী কাজী আলীর ছেলে আলী হোসেনসহ কয়েকজনের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখল করে টিনের চালা উত্তোলন এবং ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে।
ঘটনা ঘটেছে পীরগাছা উপজেলার ৯নং কান্দি ইউনিয়নের পাঠক শিকড় গ্রামে। অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী মোঃ জমির উদ্দিন দীর্ঘ ২৩ বছর ধরে উক্ত জমিতে ধান চাষ করে আসছিলেন।
সম্প্রতি আলী হোসেন ও তার সহযোগীরা জমিতে প্রবেশ করে ধান কেটে নেয় এবং সেখানে থাকা টিনের চালা উত্তোলন করে দখলের চেষ্টা চালায়।
ভুক্তভোগী মোঃ জমির উদ্দিন বলেন, “আমি আমার জমির প্রকৃত মালিক।
জমি চৌহদ্দি করে ধান চাষ করে আসছিলাম। জমির তফসিল, মৌজাঃপাঠক শিকড়,জমির শ্রেণিঃডাঙ্গা,জে,এল নংঃ১০৪,আর এস খতিয়ান ,এস এ দাগ নং ২৪৫১,আর এস ২১০২ মোট জমি ডাঙ্গা ৩৭ শতক।
কিন্তু প্রতিবেশী আলী হোসেন ও তার দল আমার অনুপস্থিতিতে জোরপূর্বক জমিতে প্রবেশ করে ধান কেটে নেয় এবং টিনের চালা তুলে দখলের চেষ্টা করেছে। আমি ঘটনার বিষয়ে পীরগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।
অভিযুক্ত আলী হোসেনের মা জানান,আমার ছেলে জমি ক্রয় করেছে তাই আমরা গতকাল বিকালে উক্ত জমিতে টিনের চালা উত্তোলন করেছি। ধান কেটে নেওয়ার বিষয়ে জানতে চাইলে কৌশলে তিনি অস্বীকার করেন।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)রোমেল বড়ুয়া জানান, অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...