
মো.সাহিদুল ইসলাম শাহীনঃ- আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এই দিনে সমগ্র জাতি যখন অনিশ্চয়তার সম্মুখীন, তখন সিপাহি-জনতার মিলিত বিপ্লব জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে সব ষড়যন্ত্র নস্যাত্ করে দিয়ে দেশপ্রেমের এক অনন্য নজির সৃষ্টি করে। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করে এনে সিপাহি-জনতা তাকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করে। তিনি ক্রান্তিময় সেই অবস্থা থেকে উত্তরণ ঘটিয়ে দেশে প্রবর্তন করেন বহুদলীয় গণতন্ত্র।
সিপাহি-জনতার বিপ্লবের মাধ্যমে আধিপত্যবাদ, একনায়কতন্ত্র, একদলীয় শাসন, জনজীবনে বিশৃঙ্খলাসহ তখনকার বিরাজমান নৈরাজ্যের অবসান ঘটে। একটি অস্থিতিশীল পরিবেশ থেকে দেশ একটি সুশৃঙ্খল পরিবেশে ফিরে আসে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ উপলক্ষ্যে বাণী প্রদান করেছেন। জাতীয় ইতিহাসের এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য বিএনপি ১০ দিনের কর্মসূচি পালন করছে।
দলের কর্মসূচি অনুযায়ী সমগ্র দেশের ন্যায় যশোর জেলার শার্শা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করেছে উপজেলা বিএনপি ও এর অঙ্গ,সহযোগী সংগঠন সমূহ। এ উপলক্ষে উপজেলার শার্শা বাজারস্থ বিএনপি’র কার্যালয়ের সম্মুখে এক বিশাল আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন শার্শা উপজেলা বিএনপি’র সভাপতি- আবুল হাসান জহির এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম সম্পাদক- এডভোকেট মোস্তফা কামাল মিন্টু।
আলোচনাসভায় উপস্থিত ছিলেন-৮৫, যশোর–১ (শার্শা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক- জনাব মফিকুল হাসান তৃপ্তি। এ ছাড়াও অনুষ্ঠানে অংশ নেন- শার্শা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক- নুরুজ্জামান লিটন, সাবেক সভাপতি ও বর্তমান প্রধান উপদেষ্টা- খায়রুজ্জামান মধু।
এ ছাড়াও শার্শা উপজেলার ১১টি ইউনিয়ন ও বেনাপোল পৌর এলাকার বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের শত শত নেতা-কর্মীবৃন্দ এ সভায় অংশ নেন।
মফিকুল হাসান তৃপ্তি বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল দিন। এই দিনে সিপাহী ও জনতা ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারী শাসনের শৃঙ্খল ভেঙে দিয়েছিল এবং সেই বিপ্লবের মধ্য দিয়েই মুক্তি পান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি জনগণের আস্থা ও সেনাদের সমর্থনে জাতির নেতৃত্ব গ্রহণ করে গণতন্ত্র, দেশপ্রেম ও জাতীয় ঐক্যের ভিত্তি স্থাপন করেন।
তিনি বলেন, ৭ নভেম্বর আমাদের শেখায়—যখন জনগণ ও সৈনিক ঐক্যবদ্ধ হয়, তখন কোনো অন্যায় বা অবিচার স্থায়ী হতে পারে না। আজ সেই চেতনা থেকেই আমাদের আবারও জেগে উঠতে হবে। দেশের বর্তমান পরিস্থিতিতে গণতন্ত্র বিপন্ন, মানুষের বাকস্বাধীনতা ও ভোটাধিকার হরণ করা হয়েছে। এই অবস্থায় জনগণের অধিকার পুনরুদ্ধার করা এখন সময়ের দাবি।
মফিকুল হাসান তৃপ্তি বলেন, “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি যশোর–১ (শার্শা) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে আপনাদের সামনে এসেছি। আমি আপনাদের সন্তান, আপনাদের সেবক। আপনাদের ভালোবাসা, আস্থা ও ভোটই হবে আমার শক্তি। তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “চলুন, আমরা সবাই মিলে ধানের শীষে ভোট দিয়ে একটি নতুন গণতান্ত্রিক বিপ্লব গড়ে তুলি—যেখানে থাকবে মানুষের অধিকার, ন্যায়বিচার ও উন্নতির নিশ্চয়তা।”
বক্তৃতার শেষে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে দেশপ্রেম, ন্যায় ও গণতন্ত্রের পথে ঐক্যবদ্ধ থাকার শপথ ব্যক্ত করেন। তিনি বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদ চিরজীবী হোক, গণতন্ত্রে বিজয় হোক, আল্লাহ আমাদের সহায় হউন।”
মন্তব্য লিখুন
আরও খবর
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...