
এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ বিএনপি করার কারণে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে অপহরণ ও একাধিক মিথ্যা মামলার শিকার হওয়ার অভিযোগ তুলেছেন মৌলভীবাজারের কমলগঞ্জ সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আব্দুল মতিন।
সোমবার (১০ নভেম্বর) বেলা ১২টার দিকে বাঘমারা তার নিজ এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন। মতিন বলেন, “আমি বিএনপি ও যুবদলের রাজনীতির সঙ্গে দীর্ঘদিন যুক্ত।
এর কারণে আমাকে একাধিকবার হামলার শিকার হতে হয়েছে, এমনকি রাজনৈতিকভাবে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে।”
তিনি জানান, ২০০৯ ও ২০১৩ সালে সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন। “বর্তমানে কিছু কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে আওয়ামী সমর্থক হিসেবে অপপ্রচার চালাচ্ছে,”—অভিযোগ করেন ইউপি সদস্য মো.আব্দুল মতিন।
এ বিষয়ে কমলগঞ্জ থানার ওসি আবু জাফর মো. মাহফুজুল কবির বলেন, “কেউ যদি হয়রানির শিকার হন, অভিযোগ দিলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...