
মজিবুর রহমান,নেত্রকোণা: নেত্রকোনা–৩ (আটপাড়া–কেন্দুয়া) আসনে বিএনপির মনোনয়ন পাওয়ায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালীকে অভিনন্দন জানিয়ে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে আটপাড়ার নাজিরগঞ্জ বাজারে বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল ৪টায় সুখারী ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপি ও নাজিরগঞ্জ বাজার বিএনপি কার্যালয়ের উদ্যোগে এ মিছিল বের করা হয়। নাজিরগঞ্জ বাজার থেকে বাহাদুরপুর পর্যন্ত বিশাল এই মিছিলটি এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। মিছিলে অংশ নেন কয়েক শতাধিক নেতাকর্মী ও সমর্থক।
মিছিলে নেতৃত্ব দেন নেত্রকোণা জেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, সুখারী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হান্নান তারা মিয়া, সাধারণ সম্পাদক সৈয়দ শাহিন, বিএনপি নেতা আব্দুল কুদ্দুস, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফজলুল হক, উপজেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, মঞ্জুরুল হক চৌধুরীর পুত্র সোহেল চৌধুরী, রুবেল চৌধুরী, সাবেক ছাত্র নেতা আনোয়ারসহ স্থানীয় কয়েক শতাধিক নেতাকর্মী।
স্থানীয় নেতৃবৃন্দ বলেন, ড. রফিকুল ইসলাম হিলালী একজন সৎ, দক্ষ ও জনপ্রিয় নেতা। কেন্দুয়া–আটপাড়ার উন্নয়ন, অবহেলিত মানুষের অধিকার আদায় ও গণতন্ত্র পুনরুদ্ধারে তিনি বহুদিন ধরে সংগ্রাম করে যাচ্ছেন। তার মনোনয়ন পাওয়ায় এলাকায় নতুন করে জাগরণ সৃষ্টি হয়েছে।
তারা আরও বলেন, ধানের শীষের বিজয়ই দেশের জনগণের বিজয়। হিলালীর নেতৃত্বে এই আসনে গণতন্ত্র ও ন্যায়বিচারের পক্ষে ভোটের জনজোয়ার সৃষ্টি হবে।
মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বিজয়ের প্রত্যয় ব্যক্ত করে বলেন,এই আসনে ধানের শীষের জয় নিশ্চিত করতে সবাই ঐক্যবদ্ধ। আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে ধানের শীষ প্রতীককে বিজয়ী করবো।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...