
সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ): আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ-১ (সাপাহার–পোরশা–নিয়ামতপুর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মাওলানা আব্দুল হক শাহ্ চৌধুরীর সমর্থনে সাপাহারে অনুষ্ঠিত হয়েছে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও গণসংযোগ।
রবিবার বেলা ১১টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ সাপাহার উপজেলা শাখার উদ্যোগে ফিলিংস স্টেশন এলাকা থেকে শোভাযাত্রাটি শুরু হয়। প্রার্থী মাওলানা আব্দুল হক শাহ্ চৌধুরীর নেতৃত্বে অনুষ্ঠিত শোডাউনে তিন শতাধিক মোটরসাইকেল আরোহীসহ স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রা শেষে সারাদিনব্যাপী উপজেলা সদর বাজারসহ বিভিন্ন এলাকায় হাতপাখা প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করে গণসংযোগ চালান নেতাকর্মীরা। পরে জিরো পয়েন্ট মুক্ত মঞ্চের সামনে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সাপাহার উপজেলা শাখার সভাপতি খন্দকার ফারুক হোসেন মাস্টার।
পথসভায় বক্তব্য রাখেন, এমপি পদ প্রার্থী মাওলানা আব্দুল হক শাহ্ চৌধুরী, সাপাহার উপজেলা ইসলামী আন্দোলন এর সহ-সভাপতি হাফেজ মাওলানা রবিউল ইসলাম, সেক্রেটারী মুহাঃ আঃ হালিম, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ সেক্রেটারী মুফতি এনামুল হাসান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আঃ রাজ্জাক প্রমূখ। এসময় উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নেতাকর্মীরা জানান, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে শান্তিপূর্ণভাবে এই শোভাযাত্রা ও গণসংযোগের আয়োজন করা হয়েছে এবং তারা শান্তিপূর্ণ পরিবেশে প্রচারণা অব্যাহত রাখার আশা প্রকাশ করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...