
পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় নিরাপত্তা রক্ষার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সহায়তায় উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছে বাংলাদেশ সেনাবাহিনী। তারই ধারাবাহিকতায় রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার দুর্গম ভূয়াছড়ি এলাকায় গড়ে উঠেছে এক অনন্য মানবিক দৃষ্টান্ত। বহুদিন ধরে অবহেলিত এই পাহাড়ি জনপদ এখন উন্নয়ন ও সেবার ছোঁয়ায় মুখর।
দীর্ঘদিন ধরে যোগাযোগব্যবস্থা, স্বাস্থ্যসেবা ও শিক্ষার সুযোগ না থাকায় ভূয়াছড়ি ও আশপাশের এলাকায় মানুষের নিত্যদিনের জীবন ছিল দুর্বিষহ। পাহাড়ি দুর্গম পথ অতিক্রম করে শিশুদের বিদ্যালয়ে যাওয়া ছিল এক কঠিন সংগ্রাম। তবে খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন বাঘাইহাট জোনের বিশেষ উদ্যোগ এবং রিজিয়ন কমান্ডারের সার্বিক দিকনির্দেশনায় পরিস্থিতির আমূল পরিবর্তন ঘটেছে।
সেনাবাহিনীর “শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন” কর্মসূচির আওতায় ভূয়াছড়ি, লালুচোরা, কালুচোরা, মিটিংচোরা, ত্রিপুরা পাড়া, কোজুইতলি পাড়া ও দক্ষিণ ভূয়াছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ আশপাশের ৮৫০ পরিবারকে ধীরে ধীরে স্বাবলম্বী ও নিরাপদ জীবনের আওতায় আনা হয়েছে।
স্থানীয় বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ব্যাগ, খাতা, কলম, রাবার ও পেন্সিলসহ শিক্ষা সামগ্রী বিতরণ করা হলে শিশুদের মাঝে শিক্ষার আগ্রহ বাড়ে। নতুন ব্যাগ হাতে শিশুদের মুখে দেখা যায় উচ্ছ্বাস ও আনন্দ।
তরুণদের খেলাধুলায় আগ্রহ ফিরিয়ে আনতে বিতরণ করা হয়েছে ফুটবল, ভলিবল, ব্যাডমিন্টনসহ নানা ক্রীড়া সামগ্রী। এতে তরুণরা যেমন মানসিক প্রশান্তি পাচ্ছে, তেমনি শারীরিকভাবেও আরও সমৃদ্ধ হয়ে উঠছে।
স্বাস্থ্যসেবার ঘাটতি দূর করতে সম্প্রতি সেনাবাহিনীর উদ্যোগে ভূয়াছড়িতে আয়োজন করা হয় “বিনামূল্যের চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কার্যক্রম”।
কোনো হাসপাতাল না থাকায় এলাকাবাসী আগে সামান্য চিকিৎসার জন্যও দীর্ঘ পথ পাড়ি দিত। এখন সেনা চিকিৎসকদের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা, স্বাস্থ্যপরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ সরাসরি পাচ্ছেন নারী-পুরুষ, শিশু ও প্রবীণরা। স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বাড়ায় এলাকাবাসীর জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন এসেছে।
গত ১০ নভেম্বর ২০২৫ তারিখে জিওসি, সদর দপ্তর ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, চট্টগ্রাম এরিয়া ভূয়াছড়ি এলাকা সরেজমিনে পরিদর্শন করেন এবং চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করেন। পাহাড়ি জনপদের জীবনমান উন্নয়নে তাঁর আন্তরিক অনুপ্রেরণা এসব উদ্যোগকে ত্বরান্বিত করেছে বলে জানা যায়।
সেনাবাহিনীর এসব জনমুখী কার্যক্রম প্রমাণ করে যে বাহিনীটি দেশের সার্বিক নিরাপত্তার পাশাপাশি মানবিক কল্যাণ ও সামাজিক রূপান্তরেও নিবেদিত।
ভূয়াছড়ির মানুষের বিশ্বাস—রাষ্ট্র তাদের ভুলে যায়নি। তাদের সন্তানরা স্কুলে যাচ্ছে, খেলাধুলায় অংশ নিচ্ছে, নিয়মিত চিকিৎসা পাচ্ছে। একসময় অবহেলিত ভূয়াছড়ি আজ রাষ্ট্রীয় উপস্থিতি ও উন্নয়ন কর্মকাণ্ডে আলোকিত এক জীবন্ত উদাহরণ।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...
বিকল্প পথে সৌদি যাত্রী নেবে সৌদিয়া
বিকল্প পথে সৌদি যাত্রী নেবে সৌদিয়া
ইইউ কমিশনারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
ইইউ কমিশনারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
সিইসির পদত্যাগ চেয়ে মমতার মিছিল
সিইসির পদত্যাগ চেয়ে মমতার মিছিল
নাশকতার পরিকল্পনায় সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার: রিজভী
নাশকতার পরিকল্পনায় সাবেক দুই সেনা কর্মকর্তা...