
শাহরিয়ার মিল্টন , শেরপুর : শেরপুরের নালিতাবাড়ীতে গলায় ফাঁস দিয়ে ঝুলে থাকা অবস্থায় আব্দুল হামিদ (২৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ নভেম্বর) ভোরে উপজেলার নয়াবিল ইউনিয়নের দক্ষিণ সিধুলী গ্রামে এই ঘটনা ঘটে।
সুত্রে জানা গেছে, নিহত আব্দুল হামিদ ছোটবেলায় তার বাবা মারা যাওয়ার পর উপজেলার বনকুড়া এলাকার দক্ষিণ সিধুলী গ্রামের নানার বাড়িতে বেড়ে ওঠেন। একপর্যায়ে নানা মারা যাওয়ার পর তিনি মামা রিয়াজত আলীর বাড়িতে থাকতেন।
গত প্রায় দুই মাস আগে তিনি নরসিংদী জেলায় গার্মেন্টসের চাকরি ছেড়ে মামার বাড়িতে ফিরে আসেন।সোমবার (১৭ নভেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে রাতের খাবার খেয়ে হামিদ ঘরে ঘুমাতে যান।
মঙ্গলবার ভোর সাড়ে ছয়টার দিকে মামা রিয়াজত আলী হামিদের ঘরের দরজা খুলে দেখতে পান ভাগিনা হামিদ ঘরের ধর্নার (আড়ার) সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। এই ঘটনায় তার ডাকচিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে ঝুলন্ত মরদেহ দেখে পুলিশকে খবর দেওয়া হয়।পরে নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হলেও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। একইসঙ্গে পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধী রয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...