নড়াইলের নতুন পুলিশ সুপার আল মামুন

প্রকাশিত: ৩:২৬ অপরাহ্ণ , ২৬ নভেম্বর ২০২৫, বুধবার , পোষ্ট করা হয়েছে 6 months আগে
ছবি- সময়ের আবর্তন।

নড়াইল জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ আল মামুন শিকদার। এর আগে তিনি বরগুনা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন।

বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

উপ-সচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, নির্বাচনকে সামনে রেখে দেশের প্রতিটি জেলায় নতুন এসপিরা দায়িত্ব গ্রহণ করবেন।

অপরদিকে, নড়াইলের পুলিশ সুপার মো.রবিউল ইসলামকে পঞ্চগড় জেলার পুলিশ সুপার হিসেবে বদলী করা হয়েছে। চলতি বছরের (৩ সেপ্টেম্বর) বুধবার তিনি নড়াইলে যোগদান করেছিলেন।

মন্তব্য লিখুন