
জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল মনোনীত জামায়াত সমর্থিত প্যানেল থেকে ৯৩ ভোট পেয়ে এ্যাড. মোমেন ফকির ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত বিএনপি সমর্থিত সাধারণ সম্পাদক পদে এ্যাড. শহিদুল ইসলাম ১০০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
এ নির্বাচনে সর্বমোট ২০৫ ভোটের মধ্যে পড়েছে ২০১ভোট।
এ ফলাফল ঘোষনা করেন উক্ত নির্বাচনের প্রধাণ নির্বাচন কমিশনার আব্দুর রহমান সরকার।
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে সহ-সভাপতি পদে ১২৮ ভোটে বিজয়ী হয়েছেন খায়রুল আহসান সাখিদার জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ১৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এ্যাড. এ কে এম আবু সুফিয়ান পলাশ। অর্থ সম্পাদক পদে ১০৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এ্যাড. গোলাম মওদুদ শাহরিয়ার, আপ্যায়ন, ক্রীড়া, সাংস্কৃতিক ও সমাজ কল্যাণ সম্পাদক পদে ১০৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন হাসানুজ্জামান নান্নু।
এছাড়াও জাতীয়তাবাদী প্যানেল থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন নিরীক্ষা সম্পাদক পদে আব্দুল মুমিন হামিদুল, গ্রন্থাগার ও প্রচার সম্পাদক নুর ই আলম সিদ্দিক, সদস্য পদে তিন জন সোহেলী পারভীন, গোলাম মওলা, ফিরোজ আহমেদ।
এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার এর দায়িত্ব পালন করেন আব্দুর রহমান সরকার। নির্বাচন কমিশনার ছিলেন নূর নবী মল্লিক ও আশরাফ আলী।
মন্তব্য লিখুন
আরও খবর
বিকল্প পথে সৌদি যাত্রী নেবে সৌদিয়া
বিকল্প পথে সৌদি যাত্রী নেবে সৌদিয়া
ইইউ কমিশনারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
ইইউ কমিশনারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
সিইসির পদত্যাগ চেয়ে মমতার মিছিল
সিইসির পদত্যাগ চেয়ে মমতার মিছিল
নাশকতার পরিকল্পনায় সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার: রিজভী
নাশকতার পরিকল্পনায় সাবেক দুই সেনা কর্মকর্তা...
দিল্লিতে বিক্ষোভ নিষিদ্ধে উত্তাল ভারত
দিল্লিতে বিক্ষোভ নিষিদ্ধে উত্তাল ভারত
অবৈধ অভিবাসন রোধে বাংলাদেশ-ইইউ বৈঠক
অবৈধ অভিবাসন রোধে বাংলাদেশ-ইইউ বৈঠক