
সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ): স্বতন্ত্র নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে অন্য কোনো অধিদপ্তরের সঙ্গে একীভূত না করার দাবিসহ আট দফা দাবিতে নওগাঁর সাপাহারে প্রতীকি শাটডাউন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) ও বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি (বিএমএস)।
রবিবার (৩০ নভেম্বর) সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে প্রশাসনিক ব্লকের সামনে এই কর্মসূচি পালন করা হয়। এতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩৫ জন নার্স ও মিডওয়াইফরা অংশ নেন।
আয়োজকদের বক্তব্যে বলা হয়, ৪৮ বছরের ঐতিহ্যবাহী ও স্বতন্ত্র নার্সিং প্রশাসনকে বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরে একীভূত করার প্রস্তাব নার্সিং পেশার অগ্রগতিকে বাধাগ্রস্ত করবে। এ বিষয়ে মাননীয় স্বাস্থ্য উপদেষ্টার পূর্বঘোষিত আশ্বাস ১৪ মাসেও বাস্তবায়িত না হওয়ায় তারা পুনরায় দাবি জানাতে বাধ্য হয়েছেন।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা যে দাবিগুলো তুলে ধরেন-স্বতন্ত্র নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বজায় রাখা এবং জাতীয় নার্সিং কমিশন গঠন।
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর প্রস্তাবিত নিয়োগবিধি, অর্গানোগ্রাম, স্ট্যান্ডার্ড সেট-আপ ও ক্যারিয়ার পাথ অনুমোদন ও বাস্তবায়ন।
নার্সদের উচ্চতর পদে (৯ম–৪র্থ গ্রেড) প্রাপ্যতা অনুযায়ী সুপারনিউমেরারি পদোন্নতি।
সহকারী নার্সিং সুপারভাইজার ও নার্সিং ইন্সট্রাক্টর পদকে ৯ম গ্রেডে উন্নীতকরণ।
ডিপ্লোমা নার্স-মিডওয়াইফদের সনদকে স্নাতক (পাশ) সমমান প্রদান এবং প্রফেশনাল বিসিএস চালু।
বেসরকারি স্বাস্থ্যখাতে নার্স নিয়োগের ক্ষেত্রে সুনির্দিষ্ট নিয়োগবিধি, মানসম্মত বেতন কাঠামো, এবং ভুয়া/অপ্রশিক্ষিত নার্স-মিডওয়াইফদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা।
ঝুঁকিভাতা প্রদান এবং পূর্বে আরোপিত নার্সিং ইউনিফর্ম পরিবর্তনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা।
রোগী ও চিকিৎসক অনুপাতে নার্স–মিডওয়াইফের পদ সৃষ্টি ও নিয়োগ বৃদ্ধি।
কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স সুপারভাইজার নাছিমা আখতার, নার্সিং ইনচার্জ মেহের বানু, সিনিয়র স্টাফ নার্স সেলিনা আকতারী, জরুরি বিভাগ ইনচার্জ শাম্মী আখতার, এস,এম,এন আরজিনা খাতুন, জীবন নাহার, লাভলী বানু, রেবাকা বানু, সোহেনা নাজমীন, মাহফুজা খাতুন, নাজমা, তাসলিমা আক্তার, জেসমিন সুনতানা, মিডওয়াইফ কারিমন, রঞ্জিতা মূর্মু প্রমূখ।
কর্মসূচিতে বক্তারা বলেন, নার্স ও মিডওয়াইফরা দেশের জনস্বাস্থ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। যেহেতু মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডঃ মুহাম্মদ ইউনুছ স্যার নিজেও একজন নার্স দরদী মানুষ এবং তার নিজস্ব তত্ত্বাবধানে একটি নার্সিং প্রতিষ্ঠান আছে গ্রামীণ ক্যালেডোনিয়ান কলেজ অফ নার্সিং নামে।
তাই তারা আশাবাদ ব্যক্ত করছেন যে তাদের যৌক্তিক দাবিসমূহ মেনে নিবেন।আগামীকালের মধ্যে যদি তাদের ৮ দফা দাবি সমূহ মেনে নেওয়া না হয় তাহলে দোসরা ডিসেম্বর থেকে তারা কমপ্লিট কমপ্লিট শাটডাউনে যাবে।
মন্তব্য লিখুন
আরও খবর
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...