
পাইকগাছা পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহেরা নাজনীনকে বিদায়ী শুভেচ্ছা জানিয়েছে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী বৃন্দ। দায়িত্ব পালনকালে তাঁর নিষ্ঠা, কর্মদক্ষতা ও মানবিক নেতৃত্বে পৌরসভার সার্বিক উন্নয়ন কার্যক্রম এগিয়ে যায় বলে বিদায়ী অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন।
রবিবার(৩০ নভেম্বর) দুপুরে পৌরসভা কার্যালয়ে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। কর্মকর্তা-কর্মচারীরা বলেন, পৌর প্রশাসক হিসেবে তিনি সবসময় সেবামুখী নেতৃত্ব দিয়েছেন এবং নাগরিক সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
বিদায়ী বক্তব্যে ইউএনও মাহেরা নাজনীন বলেন, পাইকগাছা পৌরসভার উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করতে পেরে আমি আনন্দিত। এই এলাকার মানুষের আন্তরিক সহযোগিতা সবসময় আমাকে অনুপ্রাণিত করেছে।সবশেষে তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময়ে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি মোঃ ফজলে রাব্বী, উপজেলা প্রকৌশলী মোঃ শাফিন শোয়েব, ওসি মোঃ রিয়াদ মাহমুদ, পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন শাহা, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম কামরুজ্জামান, পৌরসভা প্রধান সহকারী জিয়াউর রহমান সহ পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।
উল্লেখ্য, গত ইং- বুধবার (২৬ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাহাকে খুলনা ওয়াসার সচিব পদে পদায়ন করা হয়। এরই ধারাবাহিকতায় অদ্য রবিবার(৩০ নভেম্বর) এ উপজেলায় তাহার শেষ কর্মদিবস।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের আশ্বাস সভাপতির
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের...
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা বাড়ছে ভোটারদের
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা...