
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়নের মডেল একাডেমি বাংলা বাজার এর আয়োজনে এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার ১ ডিসেম্বর মডেল একাডেমির মিলনায়তনে একাডেমির পরিচালকের সঞ্চলনায় ও ইউপি সদস্য এখলাছুর রহমানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি র বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী। এসময় তিনি বলেন,ভালো লেখাপড়ার পাশাপাশি ভালো মানুষ হতে হবে, তোমাদেরকে দেশপ্রেমিক হতে হবে।
পাশাপাশি কারিগরী জ্ঞান অর্জন করতে হবে। মডেল একাডেমি বাংলা বাজার প্রতিষ্ঠানটি গড়ে তুলতে যারা উদ্যোগ নিয়েছে তাদেরকে ধন্যবাদ জানান। এই প্রতিষ্ঠানটির কারণে ভালো লেখাপড়ার সুযোগ পেয়েছে এলাকার ছাত্র ছাত্রী।
ভালো ফলাফলের জন্য প্রতিষ্ঠানটির কতৃপক্ষকে ধন্যবাদ জানান। ভবিষ্যতে ভালো ফলাফলের জন্য শিক্ষক ও শিক্ষার্থীদেরকে আরোও মনোযোগী হতে হবে।
বিশেষ অতিথি র বক্তব্য রাখেন ৬ নং ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন,স্থানীয় মুরব্বি মদরিস আলী, স্বাস্থ্য পরিদর্শক মনিরুজ্জামান, রমজান রুপজান বাগের একাডেমি স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ সিরাজুল ইসলাম।
উপস্থিত ছিলেন মডেল একাডেমির পরিচালক তোফায়েল আহমদ,গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাদিকুর রহমান, ফতেপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক কামাল উদ্দীন, বর্তমান সভাপতি নাজিম উদ্দীন, সহ সভাপতি বেলাল আহমদ প্রমুখ।
মন্তব্য লিখুন
আরও খবর
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ...