
আমিনুল ইসলাম আহাদঃ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)–এর সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ, গাঁজা ও চোরাচালানী মালামাল জব্দ করেছে। এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য প্রায় ২৯ লাখ ৭৩ হাজার ৩০০ টাকা।
বিজিবি সূত্র জানায়, মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশের নির্দেশনা ‘বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’ বাস্তবায়নের অংশ হিসেবে সম্প্রতি সরাইল ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।
গত ৫ ডিসেম্বর সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে, সিংগারবিল বিওপি’র টহলদল বিজয়নগর উপজেলার কাশিনগর এলাকা থেকে ৭১ বোতল ভারতীয় মদ মালিকবিহীন অবস্থায় জব্দ করে। যার সিজার মূল্য ১ লাখ ৬ হাজার ৫০০ টাকা।
একই দিন রাতে ১২টা ১০ মিনিটে বিজয়নগর উপজেলার নোয়াবাদী এলাকায় আরেকটি টহলদল অভিযান চালিয়ে ২৪ কেজি ভারতীয় গাঁজা জব্দ করে। যার আনুমানিক মূল্য ৮৪ হাজার টাকা।
এ ছাড়া আজ ৬ ডিসেম্বর ভোর ৪টা ২০ মিনিটে, ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের বিশেষ টহলদল বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করে।
আটককৃত পণ্যের মধ্যে রয়েছে—কসমেটিকস ৪১৪ পিস,চকলেট ১০,৫২৪ পিস,ফুড সাপ্লিমেন্ট ট্যাবলেট ১২১ প্যাকেট,পাঞ্জাবী ১০০ পিস,শাড়ী ১৫ পিস,শাল/চাদর ১২১ পিস,সোয়েটার ৯০ পিস।
এসব পণ্যের মোট সিজার মূল্য ২৭ লাখ ৮২ হাজার ৮০০ টাকা।সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) জানায়, সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর, আখাউড়া ও হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় নিরাপত্তা রক্ষায় নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...
বিকল্প পথে সৌদি যাত্রী নেবে সৌদিয়া
বিকল্প পথে সৌদি যাত্রী নেবে সৌদিয়া
ইইউ কমিশনারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
ইইউ কমিশনারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
সিইসির পদত্যাগ চেয়ে মমতার মিছিল
সিইসির পদত্যাগ চেয়ে মমতার মিছিল