
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৫ উপলক্ষে পাইকগাছার পাঁচ সফল নারীকে প্রদান করা হচ্ছে অদম্য নারী সম্মাননা। আগামীকাল ৯ ডিসেম্বর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক দপ্তর আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে এ পুরস্কার তুলে দেওয়া হবে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুরস্কারের জন্য মনোনীত নারীরা হলেন—অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী: গোপালপুর গ্রামের মেহেদী হাসানের সহধর্মিণী হাবিবা আক্তার রিতি (২২)। নিজ বাড়িতে রঙিন অ্যাকুরিয়াম মাছ ও কোয়েল পাখির বাচ্চা উৎপাদনের মাধ্যমে তিনি একজন সফল নারী উদ্যোক্তা হিসেবে স্বীকৃতি পেয়েছেন।
শিক্ষা ও চাকরিক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী: বাতিখালী গ্রামের আমিন উদ্দিন সানার মেয়ে সুজাতা আমিন (২৯)। বর্তমানে তিনি সহকারী জজ হিসেবে গোপালগঞ্জে কর্মরত রয়েছেন। নির্যাতনের বিভীষিকা কাটিয়ে নতুন জীবন শুরু করা নারী:কমলাপুর গ্রামের বদরুদ্দোজা সানার মেয়ে নাসরিন খাতুন (৩২)। দর্জি কাজ ও ক্ষুদ্র ব্যবসা করে তিনি নিজের জীবনে নতুনভাবে ঘুরে দাঁড়িয়েছেন এবং আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছেন।
সফল জননী ক্যাটাগরি: শ্রীকণ্ঠপুর গ্রামের মৃত আব্দুস সামাদ আজাদের সহধর্মিণী ফিরোজা খাতুন (৫৫)। তার তিন সন্তানের মধ্যে দুই ছেলে বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং মেয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা লাভ করছে।
সমাজ উন্নয়নে অবদানকারী নারী: চর লক্ষ্মীখোলা গ্রামের বিপ্লব কান্তি সরকারের সহধর্মিণী তেরেজা গোমেজ (৩৭)। হস্তশিল্প ও প্রশিক্ষণের মাধ্যমে তিনি এলাকার বহু নারীকে স্বাবলম্বী করে তুলছেন।
মঙ্গলবার(৯ ডিসেম্বর) অনুষ্ঠানেই এ পাঁচ অদম্য নারীর হাতে তুলে দেওয়া হবে সম্মাননা সনদ ও পুরস্কার।
পাইকগাছার নারীর ক্ষমতায়ন ও উন্নয়নে এ সম্মাননা অনন্য ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।
মন্তব্য লিখুন
আরও খবর
রিয়াদে টানা তৃতীয় দিন ক্ষেপণাস্ত্র হামলা
রিয়াদে টানা তৃতীয় দিন ক্ষেপণাস্ত্র হামলা
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান:...
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে ড. ইউনূস
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে ড....
ঢাকায় আবহাওয়া শুষ্ক ও তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে
ঢাকায় আবহাওয়া শুষ্ক ও তাপমাত্রা অপরিবর্তিত...