
“নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি”— এ প্রতিপাদ্যকে সামনে রেখে বেগম রোকেয়া দিবস ২০২৫ ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর–১০ ডিসেম্বর) উপলক্ষে আলোচনা সভা ও ‘অদম্য নারী’ পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর ২০২৫) সকালে খাগড়াছড়ি পৌরটাউন মিলনায়তনে জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুরুতে একটি সংক্ষিপ্ত র্যালি বের করা হয়।
জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (অঃ দাঃ) সুষ্মিতা খীসার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নাসির উদ্দীন চৌধুরী, জেলা মৎস্য কর্মকর্তা ড. রাজু আহমেদসহ অন্যান্য কর্মকর্তারা।
আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজে নারীর অগ্রযাত্রা থামিয়ে দিতে বিভিন্ন ধরনের সহিংসতা এখনো বাধা হয়ে দাঁড়ায়। ডিজিটাল নিরাপত্তা ও নারীর অধিকার রক্ষায় প্রশাসন, পরিবার ও সমাজকে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল ‘অদম্য নারী’ সম্মাননা প্রদান। তিন ক্যাটাগরিতে সাফল্য অর্জনকারী তিন নারীকে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন অতিথিরা।
অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী — ফাতেমা খাতুন: নিজ উদ্যোগে কর্মসংস্থান সৃষ্টি ও আর্থিক স্বাধীনতার মাধ্যমে স্থানীয়ভাবে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করায় তিনি সম্মাননা পান।
চাকুরি ও শিক্ষায় সাফল্য অর্জনকারী — রুপা মল্লিক: শিক্ষা ও কর্মজীবনে ধারাবাহিক উৎকর্ষতার স্বীকৃতি হিসেবে তাঁকে পুরস্কৃত করা হয়।
সফল জননী — শান্তি প্রভা চাকমা:
পরিবার, সমাজ ও মাতৃত্বের দায়িত্ববোধে অনুকরণীয় ভূমিকা রাখায় তাকে ‘সফল জননী’ ক্যাটাগরিতে সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা এই তিন নারীকে নারীর ক্ষমতায়নের প্রতীক হিসেবে উল্লেখ করেন এবং তাদের সফলতার গল্প সমাজে বিস্তৃত করার আহ্বান জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...