
দহেন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়িঃ মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে খাগড়াছড়িতে শুরু হয়েছে তিন দিনব্যাপী চারু, কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত শিল্প পণ্যের সমারোহে বিজয় মেলা–২০২৫।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটায় খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের পক্ষ থেকে নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহফুজ।
উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক ঞ্যোহ্লা মং। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিভাগীয় বন কর্মকর্তা মোঃ ফরিদ মিঞা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রশান্ত কুমার ত্রিপুরা, খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পুলক বরন চাকমা, ইনস্টিটিউটের নির্বাহী পরিষদের সদস্য অভিধা চাকমা প্রমুখ।

অনুষ্ঠানে আবৃত্তি শিল্পী জেকি চাকমার সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন নির্বাহী পরিষদের সদস্য ইউসুফ আদনান।
মেলায় মোট ১৪টি স্টল অংশ নিয়েছে। চারু–কারু, হস্তশিল্প, নৃ-গোষ্ঠীর ঐতিহ্যবাহী সামগ্রী, স্থানীয়ভাবে উৎপাদিত শিল্পপণ্য, বস্ত্র, খাদ্যপণ্যসহ নানান সামগ্রী স্থান পেয়েছে এ সমারোহে। তিন দিনব্যাপী এ মেলায় প্রতিদিনই চলবে সাংস্কৃতিক পরিবেশনা ও স্থানীয় শিল্পীদের বিভিন্ন পরিবেশনা।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে...
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি...
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের আশ্বাস সভাপতির
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের...
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত