
মোঃ রাকিবুজ্জামান দশমিনা পটুয়াখালীঃ পটুয়াখালীর দশমিনায় বিজয় দিবসকে ব্যতিক্রমী আয়োজনে উদযাপন করেছে ইসলামী ছাত্রশিবিরের সামাজিক সংগঠন কিশোরকণ্ঠ ফাউন্ডেশন।
রোজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে সংগঠনটির উপজেলা শাখার উদ্যোগে এ বিজয় ম্যারাথনের আয়োজন করা হয়।
‘অপশক্তির অপভয়, নিশান ছুঁয়ে করব জয়’—এই স্লোগানকে সামনে রেখে ম্যারাথনটি দশমিনা মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জুবায়ের ইসলামের নেতৃত্বে আয়োজিত এ ম্যারাথনে উপস্থিত ছিলেন মো. আল কাইয়ুম (পরিচালক, কিশোরকণ্ঠ ফাউন্ডেশন, দশমিনা) এবং সাইদুর রহমান খান (সাবেক সেক্রেটারি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, পটুয়াখালী জেলা)সহ স্থানীয় নেতৃবৃন্দ।
ম্যারাথন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালে বিজয় অর্জনের পর আমাদের পথচলা থেমে থাকার সুযোগ নেই। একটি দুর্নীতিমুক্ত, সাম্য ও মানবিক বাংলাদেশ বিনির্মাণ না হওয়া পর্যন্ত দেশের জন্য আমাদের দৌড় অব্যাহত রাখতে হবে।
সকল অপশক্তিকে রুখে দিয়ে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ছাত্রশিবির তথা কিশোরকণ্ঠ ফাউন্ডেশন শিক্ষার্থীদের নিয়ে কাজ করে যাবে।
বক্তারা আরও বলেন, বিজয় দিবসের এই আয়োজন শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মন্তব্য লিখুন
আরও খবর
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের আশ্বাস সভাপতির
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের...
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা বাড়ছে ভোটারদের
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা...
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক গ্রেপ্তার
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক...