
মোঃ রাকিবুজ্জামান দশমিনা পটুয়াখালীঃ মহান বিজয় দিবস উপলক্ষে পটুয়াখালীর দশমিনা উপজেলায় আলহেরা একাডেমী স্কুলে ব্যতিক্রমধর্মী তিন দিনব্যাপী ভর্তি মেলা শুরু হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলার সদর রোডে অবস্থিত প্রতিষ্ঠানটির আঙিনায় এ ভর্তি মেলার উদ্বোধন করা হয়।
প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা শেষ হওয়ার পর তাদের একঘেয়েমি দূর করা এবং আনন্দঘন পরিবেশে নতুন শিক্ষাবর্ষে ভর্তির সুযোগ করে দিতেই এই ভর্তি মেলার আয়োজন করা হয়েছে।
তিন দিনব্যাপী এ মেলায় শিশুদের জন্য নানা ধরনের খাবার, শিক্ষণীয় উপকরণ ও বিনোদনমূলক আয়োজন রাখা হয়েছে। পাশাপাশি ভর্তির সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের জন্য কুপনের ব্যবস্থা করা হয়েছে, যার মাধ্যমে তারা বিভিন্ন উপহার ও পুরস্কার পাচ্ছে।
প্রতিষ্ঠানটির পরিচালকরা জানান, আলহেরা একাডেমী কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়; এটি একটি সেবামূলক ও ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান। তারা বলেন, “মোমবাতি যেমন নিজে জ্বলে অন্যকে আলো দেয়, তেমনি আমরা শিশুদের জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই। অভিভাবকদের প্রতি আহ্বান—অন্য কোনো প্রতিষ্ঠানে ভর্তি করানোর আগে আমাদের বিদ্যালয়ে এসে পরিবেশ ও পাঠদান পদ্ধতি দেখে যাবেন।”
মেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলহেরা একাডেমীর চেয়ারম্যান মো. আসাদুল হক, ব্যবস্থাপক মো. শাহ আলম, পরিচালক মো. মামুন তালুকদার, পরিচালক মো. সাইদুল ইসলাম, পরিচালক মো. মুজিবুর রহমান এবং প্রধান শিক্ষক মো. মোস্তাকিম বিল্লাহসহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা মেলায় অংশগ্রহণ করেন।
মেলা ঘুরে দেখা অভিভাবকরা বলেন, আলহেরা একাডেমীর এই ভর্তি মেলা একটি ব্যতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগ। শিশুদের মেধাবিকাশে আনন্দঘন ও শিক্ষামূলক এমন আয়োজন অত্যন্ত সহায়ক। জানুয়ারিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য কুপন সুবিধা এবং বিভিন্ন স্টলে শিশুদের উপযোগী খাবার ও শিক্ষণীয় উপকরণ মেলায় বাড়তি আকর্ষণ তৈরি করেছে।
মেলায় অংশ নেওয়া শিক্ষার্থীরা জানায়, ভর্তি মেলায় এসে তারা খুব আনন্দ পেয়েছে এবং এ ধরনের আয়োজন তাদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়িয়েছে।
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. মোস্তাকিম বিল্লাহ বলেন, “আমাদের প্রতিষ্ঠানে একঝাঁক তরুণ ও মেধাবী শিক্ষক রয়েছেন, যারা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে পাঠদান করেন।
দ্বিতীয় শ্রেণির মধ্যেই শিক্ষার্থীরা পবিত্র কুরআন হাকিম তেলাওয়াত ও নাজেরা সম্পূর্ণভাবে শিখতে পারে। আমাদের শিক্ষক প্যানেল শিশুদের উপযোগী পাঠদানে সক্ষম।”
তিন দিনব্যাপী এই ভর্তি মেলা চলবে বলে আয়োজকরা জানান। মেলাকে কেন্দ্র করে প্রতিদিনই অভিভাবক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে প্রতিষ্ঠান প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ বিরাজ করবে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...