
আসন্ন বড়দিন উদযাপন উপলক্ষে পাইকগাছা পৌরসভার উদ্যোগে পাইকগাছা ক্যাথলিক মিশনকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যলয়ে আয়োজিত অনুষ্ঠানে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী মিশন কতৃপক্ষের নিকট আনুষ্ঠানিকভাবে দশ হাজার টাকার একটি চেক হস্তান্তর করেন।
এ সময়ে উপস্থিত ছিলেন, পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার, প্রধান সহকারী জিয়াউর রহমান, মৃণাল কান্তি সানা, মিশন কতৃপক্ষের জোহন সরদার, আগষ্টিন সহ অন্যান্যরা।
এদিকে পৌরসভার পক্ষ থেকে জানানো হয়, ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সৌহার্দ্য বজায় রাখার লক্ষ্যে প্রতিবছরের ন্যায় এবারও খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে এ সহযোগিতা প্রদান করা হয়েছে।
পাইকগাছা ক্যাথলিক মিশনের পক্ষ থেকে পৌরসভার এই সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...