
খুলনার পাইকগাছায় খ্রিস্টান সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শুভ বড়দিন–২০২৫ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বড়দিন উপলক্ষে উপজেলার পাইকগাছা কেন্দ্রীয় ক্যাথলিক মিশনসহ বেতবুনিয়া, লক্ষীখোলা, চাঁদখালী, কাটিপাড়া, গদাইপুর, হরিঢালী, ও গড়ইখালী এলাকায় অবস্থিত মোট ৪০টি চার্চে পাঁচ দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে দিয়ে শুভ বড়দিন পালিত হবে।
বড়দিন উপলক্ষে প্রতিটি চার্চে বিশেষ প্রার্থনা সভা, উপাসনা, ধর্মীয় আলোচনা ও আনন্দঘন আয়োজন করা হয়। এ উপলক্ষে চার্চগুলো বর্ণিল আলোকসজ্জা ও নান্দনিক সাজসজ্জায় উৎসবমুখর হয়ে ওঠে।
পাইকগাছা কেন্দ্রীয় ক্যাথলিক মিশনের মাস্টার আনন্দ মন্ডল জানান, এ বছর সরকারিভাবে প্রতিটি চার্চে ৫০০ কেজি করে চাল অনুদান প্রদান করা হয়েছে।
এছাড়াও পাইকগাছা পৌরসভার পক্ষ থেকে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী কেন্দ্রীয় ক্যাথলিক মিশনকে ১০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেন।
এ অনুদানের জন্য পাইকগাছা কেন্দ্রীয় ক্যাথলিক মিশনের পক্ষ থেকে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীসহ সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
শুভ বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের মাঝে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে পড়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...