
নড়াইল-২আসনে ধানের শীষের প্রতীকের প্রার্থী এ্যাডভোকেট ড.ফরিদুজ্জামান ফরহাদ কে ফুলেল শুভেচ্ছায় বরণ করেছে দলীয় নেতা-কর্মীরা। শনিবার (২৭ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে তিনি ঢাকা থেকে সড়ক পথে লোহাগড়ার মধুমতী কালনা সেতুর টোল প্লাজায় পৌঁছালে নড়াইল ও লোহাগড়ার বিএনপি’র প্রায় ৫ হাজার নেতা-কর্মী ও সমর্থক ফুল দিয়ে তাঁকে বরণ করে নেয়।
পরে উচ্ছ্সিত নেতাকর্মী ও সমর্থকরা তাদের মনোনীত প্রার্থী ফরিদুজ্জামান ফরহাদ কে নিয়ে বিশাল মোটরসাইকেলের শোভাযাত্রা সহকারে লোহাগড়ার শহরের কুন্দশী এলাকায় পৌঁছালে স্থানীয় লোকজন ফুল দিয়ে ও হাত নেড়ে শুভেচ্ছা জানান।
এ দিকে মোটরসাইকেলের শোভাযাত্রাটি নড়াইল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে নড়াইল জেলা বিএনপির কার্যালয়ের সামনে অনুষ্ঠিত পথ সভায় বক্তব্য রাখেন নড়াইল-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ড.ফরিদুজ্জামান ফরহাদ।
এ সময় তিনি নড়াইলবাসীর উদ্দেশ্যে বলেন,মানুষের ভালোবাসায় আমি সিক্ত। সকল ভেদাভেদ ভুলে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে। সকলে মিলেমিশে কাজ করলে এ আসনে ধানের শীষ প্রতীক বিজয়ী হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...