
“হাতে রেখে হাত, শীতার্তরা উষ্ণতা পাক”—এই মানবিক স্লোগানকে ধারণ করে খাগড়াছড়িতে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)।
রোববার বিকেলে খাগড়াছড়ি পুলিশ লাইন্সের ড্রিলশেডে পুনাক, খাগড়াছড়ি পার্বত্য জেলা শাখার উদ্যোগে দেড় শতাধিক অসহায়, দুঃস্থ ও এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য শেষে শিশুদের হাতে শীতবস্ত্র তুলে দেন পুনাক, খাগড়াছড়ি পার্বত্য জেলা শাখার সভানেত্রী ফাতিমা মুস্তারিন চৌধুরী।
এ সময় তিনি বলেন, তীব্র শৈত্যপ্রবাহে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কষ্ট লাঘবে সামাজিক দায়বদ্ধতা থেকেই পুনাকের এই ক্ষুদ্র প্রয়াস।
মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা এবং সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়াতে পুনাক সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। তিনি এই প্রতিকূল সময়ে সমাজের বিত্তবান ও সামর্থ্যবানদেরও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
মানবিক এ কর্মসূচিতে পুনাক, খাগড়াছড়ি পার্বত্য জেলা শাখার সহ-সভাপতি সানজিদা বশির, কোষাধ্যক্ষ খিংমাসু রাখাইনসহ সংগঠনের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...